তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার আহ্বান-মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান দুই কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয় বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ শেরপুরে আমের মুকুলের স্বর্ণালী শোভা দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ! ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল বসতবাড়ির ওপর সেহরি কী? সময় ও অর্থ ইরানে হামলা চালাল ইসরায়েল ৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ! যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ সারগাম সংগীত একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে মামলা না তুললে এসিড মারার হুমকি

এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে

এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

লুটেরা স্বৈরশাসক হাসিনা সরকার পালালেও তার দোসর এলজিইডি লুটেরা, মাফিয়া ডন মিরাজ-মহারাজের বিশ্বস্ত সহযোগী এলজিইডির প্রধান কার্যালয়ে পিরোজপুর প্রজেক্টে কর্মরত শতকোটি টাকার হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা মাথায় নিয়ে দিব্যি অফিস করছেন হিসাবরক্ষক আনোয়ার। স্বৈরশাসক হাসিনার পতনের পর হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম কিছু দিনের জন্য আত্মগোপনে গেলেও সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে আবার নিয়মিত অফিস করছেন। সুচতুর আনোয়ারুল ইসলাম নিজ জন্মস্থান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

ময়মনসিংহ শহর ও তার মামার বাড়ী ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ সম্পদ ক্রয় করেছেন উক্ত আনোয়ার। পিরোজপুরের আলোচিত সমালোচিত মিরাজ মহারাজের ঘনিষ্ট সহোচর আনোয়ার হোসেন কি ভাবে এলজিইডিতে এখনও কর্মরত আছেন এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সহকর্মীরে মাঝে। প্রশ্ন উঠেছে কোন ক্ষমতা বলে আনোয়ারুল ইসলাম আওয়ামী দোসরদের অপকর্মের বিশ্বস্ত সহযোগী হওয়ার পরও বহাল তবিয়তে রয়েছেন। আনোয়ারুল ইসলামের পিতার নাম মৃত নুরুল আমিন, গ্রাম- বাে কলপা (নাজিম ব্যাপারীর বাড়ী), ময়মনসিংহ। সূত্র জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা উক্ত আনোয়ারুল ইসলাম বর্তমানে অঢেল সম্পদের মালিক। তার স্ত্রীর নামে ক্রয়কৃত বেশ কয়েকটি ফ্ল্যাটের তথ্য এই প্রতিবেদকের হাতে এসেছে। ফ্ল্যাট ছাড়াও ময়মনমিংহ শহরে আনুমানিক ৫ কোটি টাকার জমি রয়েছে হিসাবরক্ষক আয়োরুল ইসলামের। এছাড়াও ময়মনসিংহ শহরে একটি বহুতল ভবনে তার বেশ কিছু শেয়ার রয়েছে।

আনোয়ারুল ইসলামের নামে বেনামে শত কোটি টাকার সম্পদের খোঁজে দৈনিক পাঞ্জেরীর তথ্যানুসন্ধান অব্যাহত রয়েছে। এলজিইডির সাবেক পিডি সুশান্ত ও আদনানের বিশ্বস্ত কর্মচারী হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের নামে দুদকে মামলা চলমান থাকলেও মোটা অঙ্কের বিনিময়ে সেই মামলা থামিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন আনোয়ার গংরা। এক্ষেত্রে এলজিইডির বেশ কয়েকজন পদস্ত কর্মকর্তার নামও এসেছে। তারা দুদককে ম্যানেজ করার পাঁয়তারা চালাচ্ছেন। বিষয়টি জানাজানি হলে আনোয়ারুল ইসলাম গংরা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলছেন। দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারি হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের নামে রাজধানীর বিমানবন্দর এলাকায় ১৫ শতাংশ দামী জমিও রয়েছে। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। ৫ আগস্টে স্বৈরশাসক হাসিনার পতনের পর উক্ত হিসাবরক্ষক আনোয়ার মিরপুর সরকারি স্টাফ কোয়ার্টার থেকে বাসা পরিবর্তন করে গোপনে অন্যত্র চলে যান। যাতে কিছুদিন তিনি স্বপরিবারে নিরাপদে বসবাস করতে পারেন।

প্রশ্ন উঠেছে, তিনি যদি অপরাধী না হন তাহলে আত্মগোপনে যাবেন কেন। হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের রয়েছে দামী ব্যক্তিগত গাড়ী। যাতে তিনি নিয়মিত যাতায়াতও করেন। স্বল্প বেতনভুক্ত কর্মচারি হয়েও চলনে বলনে তার আমূল পরিবর্তন এসেছে। পিরোজপুরের লুটেরা মিরাজ-মহারাজের বিশ্বস্ত সহযোগী হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের সঙ্গে তাদের (মিরাজ-মহারাজ) নিয়মিত যোগাযোগ রয়েছে। সম্প্রতি দুর্নীতিবাজ এই হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম তার বড় ছেলেকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে সিঙ্গাপুরে পাঠিয়েছেন। এতে অনেকেই আশঙ্কা করছেন তার অবৈধ সম্পদ সিঙ্গাপুরে পাচার করে দিতে পারেন। যে কারণে সচেতনমহল দুর্নীতি দমন কমিশনকে আরও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ারুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।(চলবে)

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার

চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার

পঙ্কজ সরকার নয়নঃ চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই একটি ইজিবাইক উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার চুপাইর এলাকার বাসিন্দা আমির হোসেন আকন্দ (৬০) জীবিকা নির্বাহের জন্য একটি ৫ ব্যাটারির, ৩ চাকার, সবুজ রঙের ৮ সিটের ইজিবাইক চালাতেন। গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে দোলনবাজার এলাকায় এক ফার্মেসির সামনে ইজিবাইকটি রেখে বাজারে গেলে অজ্ঞাত ব্যক্তিরা সেটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে ২৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টার

আরও পড়ুন
language Change