রুস্তম ফারাজীঃ
যশোরের কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাসভবনে গতশুক্রবার রাতে একদল দুর্ধর্ষ সন্ত্রাসীরা বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে এক তান্ডব চালানোর চেষ্টা করেছে। এ সময় সাবেক পৌর মেয়র সামাদ বিশ্বাসকে তারা না পেয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করে ।
এ ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে এবং সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসকে খুঁজতে থাকে। এবং তারা তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার স্ত্রীকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় আতঙ্কিত হয়ে সামাদ বিশ্বাসের স্ত্রী চিৎকার করে বাড়ির অন্যদের ডাকতে থাকলে দুর্বৃত্তরা বাসার কলাপসিবল গেট ধাক্কাধাক্কি করে দ্রুত স্থান ত্যাগ করে।এ ঘটনার সময় আব্দুস সামাদ বিশ্বাস বাসার অদূরে মসজিদে পবিত্র রমজান মাসের তারাবীর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন ।
পারিবারিক সূত্রে সংবাদ পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন। বিষয়টি তাৎক্ষণিক কেশবপুর থানা পুলিশকে জানানো হলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই দলীয় নেতাকর্মীরা মেয়রের বাসভবনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এবং এ ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত