ডেস্ক রিপোর্টঃ
গোমতীর নদীর অবৈধ মাটি দিয়ে ব্রিকস ফিল্ড পরিচালনায় কোটি টাকার গাড়ির দাম জানতে ৩ ভাইয়ের তোপের মুখে পরতে হয়েছে সাংবাদিকদের। আজ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় শ্রমিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলার প্রতিবাদ করেন। জানা যায় বিভিন্ন সময়ে অবৈধ ভাবে গোমতী নদীর মাটি কাটার সময় প্রশাসনের অভিযান দিলে ঘটনারস্থলে ভেকু, ট্র্যাক্টর ঘটনাস্থলে যাদের পান মামল দেন প্রশাসন। সেই প্রতিবাদে দেবিদ্বারে শ্রমিকরা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।
শ্রমিকদের এই আন্দোলন ও দেবিদ্বারের এমপি হাসনাত আব্দুল্লাহ নদীর মাটি নিষিদ্ধ করেন। শ্রমীকদেরকে দিয়ে এই আন্দোলন ব্রিকস ফিল্ড মালিকরা করাচ্ছেন বলেও জানান ভাই ভাই ব্রিকস ফিল্ড এর মালিকেরা। শ্রমিকদের আন্দোলন ও গোমতির মাটি কাটার বন্ধের বিষয় ব্রিক ফিল্ড মালিকদের মতামত জানতে ভাই ভাই ব্রিকস ফিল্ড এর মালিকদের বক্তব্য জানতে বক্তব্যের সময় কৌতূহল বসত তাদের কোটি টাকার মূল্যের গাড়ির দাম জানতে চাইলে সাংবাদিকদের উপর চড়াও হোন।
দুঃখ জনক হলেও সত্য এই যে সাংবাদিক নিজেও জানতেন না যে গাড়ির দাম কত কৌতূহল বসত বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে এ ঘটনা ঘটান ভাই ভাই ব্রিকস এর মালিক তিন ভাই মো: শাহিন, মো: সোহাগ, মো: ডালিম"রা। ভাই ভাই ব্রিকস এটি দেবিদ্বার সংলগ্ন মুরাদনাগর উপজেলা, কোম্পানিগঞ্জের গুঞ্জর, দক্ষিণ পাড়া দেবিদ্বার সংলগ্ন গোমতী নদীর পাড়ের অবস্থিত এই ব্রিকস ফিল্ড। সাংবাদিকদের সাথে এমন আচরণে কুমিল্লা জেলা সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন নিন্দা জানিয়ে উক্ত মালিকদের অবৈধ ভাবে গোমতী নদীর মাটি কেটে সম্পদের পাহাড় গড়া সহ আয়ের উৎস কি দুদক"কে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত