ইসমাইল মাহমুদঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৪২০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা ইসলামিক রিলিফ (নেদারল্যান্ডস) ও ওসমান কনসালটিং ইউকে'র উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড'র নির্বাহী পরিচালক সোশ্যাল এইড ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড এডমিন) মোহাম্মদ আলী ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।
সোশ্যাল এইড কর্তৃপক্ষ জানায়, শ্রীমঙ্গলের তিন দিনে মোট ১ হাজার ৪২০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পরিবার প্রতি ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি গুড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর করে বিতরণ করা হচ্ছে। প্রথম দিনে সাড়ে ৪ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত