মৌলভীবাজার প্রতিবেদকঃ
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান। সোমবার (২ মার্চ) দুপুরে তিনি রাজধানীতে তাঁদের সমাধিস্থলে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান এবং সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত