তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ হজযাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন ব্যাপক প্রস্তুতি সৌদির প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক: চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম অতিথি নিয়ে ব্যস্ত পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
সরকারি অর্থ মানেই কি মচ্ছব? মৎস্য অধিদপ্তরের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ (মৎস্য অংশ)-এ যেন দুর্নীতির মহোৎসব চলছে। প্রকল্পের নাম ‘জলবায়ু সহিষ্ণু’ হলেও খোদ প্রকল্প পরিচালক (পিডি) মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেই উঠেছে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোটি কোটি টাকা লোপাটের গুরুতর অভিযোগ। সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার আর নজিরবিহীন অনিয়মের ফিরিস্তি দিয়ে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা।
অনুসন্ধানে এবং দুদকে জমা পড়া অভিযোগ থেকে জানা যায়, পিডি জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ যোগসাজশে প্রকল্পের প্রতিটি স্তরেই থাবা বসিয়েছে দুর্নীতি।
কেনাকাটায় পিপিআর-এর কবর:
প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার স্থাপন ও সরঞ্জাম কেনাকাটায় পিপিআর (PPR) বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ অতিরিক্ত দর দেখিয়ে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাধারণ মৎস্য চাষিরা বলছেন, জলবায়ু সহিষ্ণু উপকরণের নামে যা কেনা হয়েছে, তার মান অত্যন্ত নিম্নমানের হলেও দাম দেখানো হয়েছে আকাশচুম্বী।
ভুয়া সুবিধভোগী ও ‘কাগজে-কলমে’ প্রশিক্ষণ প্রকল্পের সবচেয়ে বড় জালিয়াতি ধরা পড়েছে সুবিধভোগী তালিকায়। প্রকৃত ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী ও পিডির নিজস্ব বলয়ের ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নিয়মিত বিরতিতে প্রশিক্ষণ ও সেমিনারের নামে চলছে ভুয়া ভাউচারের খেলা। অভিযোগ রয়েছে, বাস্তবে কোনো প্রশিক্ষণ না করেই কেবল কাগজে-কলমে আপ্যায়ন ও যাতায়াত ভাতা দেখিয়ে কোটি টাকা পকেটে পুরছে একটি শক্তিশালী সিন্ডিকেট।
সরকারি গাড়িতে ব্যক্তিগত বিলাসিতা প্রকল্পের জন্য বরাদ্দকৃত দামি গাড়ি এবং জ্বালানি পিডি জাহাঙ্গীর আলম ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করে রাষ্ট্রের অর্থের অপচয় করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কেনাকাটার কমিশন ও অনিয়মের মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।
তদন্তের দাবি চাষিদের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের পক্ষে মো: আব্দুর রশিদ আকন্দ স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে প্রকল্পের স্বচ্ছতা ফিরিয়ে আনতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেওয়া এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পে এমন হরিলুট চললে সরকারের মূল উদ্দেশ্যই ভেস্তে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো: জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তারা হাতে পেয়েছেন এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইবির ধীরগতি ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

  ইবি প্রতিনিধি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধীরগতির ইন্টারনেট সেবার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত ইন্টারনেট সুবিধা না থাকার কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হলের শিক্ষার্থীরা থমকে যাচ্ছে অনলাইন ক্লাসসহ গবেষণামূলক কার্যক্রমে। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস, টিএসসিসি, ৮ টি আবাসিক হল, অনুষদ ভবনগুলোতে, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে, আবাসিক শিক্ষক কোয়ার্টারে ওয়াইফাই জোন চালু থাকলেও তা চলছে খুব ধীরগতিতে । দুর্বল গতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে বিভিন্ন অনলাইন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই সেবা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনলাইনে ক্লাস করা, বই পড়া ও গবেষণা কার্যক্রম চালাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা

আরও পড়ুন
language Change