তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা কক্সবাজারে ৩ জনকে গলা কেটে হত্যা

ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
পাঠক সংখ্যা
638

মো: শাহ আলমঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারণ করে দিয়েছে ডিএসসিসি। নির্ধারিত ১০০ টাকার বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) দুপুরে পুরান ঢাকার লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীতে মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডিএসসিসি মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি বাসাবাড়ি থেকে অতিরিক্ত ময়লার বিল আদায়ের অভিযোগও আসে, যা বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন। দুপুর ৩টা থেকে শুরু হওয়া অভিযানে খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র‍্যালিও অনুষ্ঠিত হয় উদ্বোধনী বক্তব্যে মোঃ আব্দুস সালাম বলেন, নির্ধারিত ১০০ টাকার বেশি ময়লার বিল দাবি করলে নগরবাসী সিটি করপোরেশনকে জানাবেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। সিটি করপোরেশনের কার্যক্রমে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, ঢাকা দেশের মুখ। বিদেশিরা রাজধানী দেখেই দেশের চিত্র কল্পনা করেন। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা, কর্মসূচির কথাও উল্লেখ করেন।

পুরান ঢাকাকে আদি ঢাকা আখ্যা দিয়ে তিনি বলেন, দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাকেই সবচেয়ে উন্নত ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে চান তারা। নিয়মিত বর্জ্য অপসারণ, সচল সড়কবাতি এবং কার্যকর মশা নিয়ন্ত্রণই এ লক্ষ্য পূরণের অঙ্গীকার। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো: মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচন অফিসের পথে তারেক রহমান

নির্বাচন অফিসের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর ভোটার হতে আগারগাঁও নির্বাচন অফিসের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করতে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রক করা হবে তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। বায়োমেট্রিক সম্পন্ন করার ৭ থেকে ২৪ ঘণ্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা- ১৭ আসন, অর্থাৎ গুলশান এলাকার। পরে, এভায়র কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগহম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান।

আরও পড়ুন
language Change