তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাড়তি দাম দেবো, তেল পাওয়ার নিশ্চয়তা চাই ফ্রান্সে এক্স কার্যালয়ে অভিযান, ইলন মাস্ককে তলব সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে নিজের ৮ শিশুকে গুলি করে হত্যা টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে, নিহত ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে মানতে হবে যেসব নির্দেশনা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী “কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির এসএসপি-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন তফসিল ঘোষণা ইরান দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট সিআরবিতে হাসপাতাল নির্মাণ করতে দেব না: মেয়র শাহাদাত কেশবপুরের শাহরিয়ার হলেন জবি প্রেসক্লাবের সভাপতি কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই পুরুষ নির্যাতনের নেপথ্যে পারিবারিক অশান্তি: বাড়ছে আত্মহত্যার প্রবণতা রাজউক জোন-৭/১ এর মোঃ রাফিউল আলমের তথ্য প্রাপ্তিতে জটিলতা সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ মাদক সিরাপ জব্দ দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল নওগাঁয় এসি মেকানিক মনোয়ার হোসেন ভুট্ট ওরফে এসি ভুট্টুর সম্পদের পাহাড় পরীমণির নতুন ভিডিও ভাইরাল তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর বৃষ্টির নেই দেখা, কেমন থাকবে আবহাওয়া তুরাগে অটোরিক্সা চালক হত্যার মূল আসামীসহ গ্রেফতার ২ ডিএনসিসির টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানীর অভিযোগ নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০ দেশে সেনা, যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৭ পিরোজপুরে ডিবির ওসি আরিফ সহ দুই কনস্টেবলকে প্রত্যাহার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা তেলের দাম বাড়লো, কমলো না ভিড় পাম্পে দীর্ঘ অপেক্ষা জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন: ড. আসিফ মিজান সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৭ বছরে ‘ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন দীঘিনালায় ট্রাভেল ব্যাগে মিলল আড়াই কেজি গাঁজা সুন্দরবনে দস্যু আতংকে মধু সংগ্রহে ধস লোকসানে বাওয়ালি ও মহাজনেরা জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ মাসুদ খাগড়াছড়িতে বিএনপি'র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ভূমি দখল প্রতিশোধ নিতেই আসাদুলকে হত্যা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী লিটন পেলেন  মিনিগাড়ি উপহার শ্মশানের পাশে মিলল নবজাতক এনসিপির ‘জাতীয় নারী শক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম দেওয়া হবে না আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর পরিস্থিতি নতুন করে অস্থির হয়ে উঠেছে। এর মধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ও দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনার সক্ষমতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে টানা ১০ দিনের বেশি সময় ধরে উচ্চমাত্রার সামরিক অভিযান চললে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে ঘাটতি দেখা দিতে পারে। পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে জানিয়েছে, অভিযান দীর্ঘায়িত হলে তা কৌশলগত ও আর্থিক-দুই দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে। তবে ট্রাম্প এ দাবি নাকচ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে পর্যাপ্ত মজুদ রয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশটির অস্ত্রের মজুদ ‘মাঝারি ও উচ্চতর মাঝারি গ্রেডে’ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি এবং উন্নত। তার ভাষায়, এই সরবরাহ ব্যবহার করে যুদ্ধ চিরকাল চালিয়ে যাওয়া সম্ভব।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলমান অভিযানে আকাশ, স্থল, সমুদ্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিলিয়ে ২০টিরও বেশি অস্ত্রব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বি-১ ও বি-২ বোমারু বিমান, এফ-৩৫ লাইটনিং এফ-২২ র‌্যাপ্টর, এফ-১৫ ও ইএ-১৮জি গ্রোলার যুদ্ধবিমান। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে এমকিউ-৯ রিপার ড্রোন, এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) এবং টমাহক ক্রুজ মিসাইলের মতো দূরপাল্লার স্ট্রাইক সিস্টেম। জিপিএস-নির্দেশিত জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন কিটের মাধ্যমে সাধারণ বোমাকেও ‘স্মার্ট’ অস্ত্রে রূপান্তর করা হচ্ছে।

অভিযান শুরুর সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল দুটি মার্কিন বিমানবাহী রণতরী- USS Abraham Lincoln এবং USS Gerald R. Ford। বিশেষজ্ঞদের মতে, এসব প্ল্যাটফর্ম পরিচালনায় প্রতিদিনই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় চাপ পড়ছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর-বিশেষত থাড ও প্যাট্রিয়ট সিস্টেমে। গত বছর ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে থাডের দুটি ব্যাটারি মোতায়েন করেছিল। সে সময় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ১৫০টির বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়, যা মোট মজুদের প্রায় ২৫ শতাংশ বলে মার্কিন কর্মকর্তারা জানান।

একটি থাড ব্যাটারিতে সাধারণত ৯৫ জন সেনা, ছয়টি ট্রাক-মাউন্টেড লঞ্চার ও ৪৮টি প্রতিরক্ষা মিসাইল থাকে। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে মাত্র নয়টি সক্রিয় থাড ব্যাটারি রয়েছে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ক্রিস্টোফার প্রেবল বলেন, যুক্তরাষ্ট্রের বিশাল প্রতিরক্ষা বাজেট থাকলেও প্রকৃত সীমাবদ্ধতা তৈরি হতে পারে ইন্টারসেপ্টর মজুদে। বিশেষ করে প্যাট্রিয়ট ও এমএস-৬ ক্ষেপণাস্ত্রের একটি অংশ ইউক্রেনে রাশিয়ার হামলা প্রতিহত করতে বরাদ্দ রয়েছে। অন্য অংশ মোতায়েন আছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মোতায়েন করলে অন্য অঞ্চলের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হতে পারে।

পেন্টাগন অভিযানের মোট ব্যয় প্রকাশ না করলেও বিভিন্ন অনুমান বলছে, ব্যয় দ্রুত বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে। হামলার আগের প্রস্তুতিতে আরও ৬৩০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সিকিউরিটির হিসাব অনুযায়ী, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের মতো একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হয়।

বিশ্লেষকদের মতে, উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মূলত রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের সীমিত কিন্তু উচ্চতীব্রতার হামলা মোকাবিলার জন্য নকশা করা। সস্তা ও ব্যাপক ক্ষেপণাস্ত্র ব্যারেজের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে ব্যবহার করলে দ্রুত মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতিটি ইন্টারসেপ্টরের মূল্য কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার, যেখানে প্রতিপক্ষের কিছু ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কয়েক হাজার ডলার। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে অস্ত্রভাণ্ডার, আর্থিক ব্যয় এবং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য-এই তিন ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। যুদ্ধ কতদিন চালানো সম্ভব-এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর না মিললেও, বিশ্লেষকদের মতে, সময় যত গড়াবে, চাপ ততই বাড়বে ওয়াশিংটনের ওপর

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ

ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রোববার (৩ আগস্ট)। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ‘গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩ আগস্ট শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম। এই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সব মত ও পথের

আরও পড়ুন
language Change