তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান গারো পাহাড়ে উজাড় হচ্ছে শালবাগান পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমলীগোলা পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময় আলভীর নারী আসক্তি ফাঁস করলেন রিমু কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রেলের টিকিট জালিয়াতি অনলাইনে ১ মিনিটে উধাও আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র কালিগঞ্জে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বিশ্বকাপ মাতানো তারকা থাকবেন টি-টোয়েন্টির ফাইনালে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট আজ তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর -১ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে 'আব্দুস সাত্তার ফাউন্ডেশন'-এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ দুই পথশিশুর মধ্যে মাদক নিয়ে ঝগড়া, ১ জন নিহত কেশবপুরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাটি কাটায় অর্থদণ্ড যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক এক ঝিনাইদহ সীমান্তে ৭ ভারতীয় আটক ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস খুলনা বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি ৬ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন খালেদ হোসেন পরাগ জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ? নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের বার্তা ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত

ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

ঢাবি নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার।

শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা কর্মকাণ্ড এবং ঢাবিকেন্দ্রিক কোরাম রাজনীতির সমালোচনা করেন।

সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে ঢাবিকে কটাক্ষ করেন। তিনি লেখেন, নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই ভাই-ব্রাদার কোরাম নাই।

ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন, স্ট্যাটাসে বলেন তিনি।

রাকসুর জিএসের মতে, জুলাইয়ের পরে ইমাম, মাস্টারমাইন্ড, মুয়াজ্জিন, নয় দফার ঘোষক, কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হইছে। পোস্টে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি অবহেলার অভিযোগ তুলে ধরেন। আম্মার বলেন, আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম। তখন চলমান ছিল পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতটাই পড়ে ছিল যে তারা ঢাবি থেকে একটা ডাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আম্মার লেখেন, ‘ঢাবির কোনায় কোনায় জুলাই নিয়ে কোটি কোটি টাকার কালচারাল প্রোগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আয়োজনের প্রপোজাল নিয়ে দিনের পর দিন আমাদের অভ্যুত্থানের নেতাদের সাথে দেখা করার জন্য ঘুরেছি। এত উপেক্ষিত ছিলাম যে, আমার সব ঠিক আছে হয়তো একটাই ভুল আমি ঢাবিতে চান্স পাইনি।

অভ্যুত্থানের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, অভ্যুত্থানের নেতারা যে দলই বানাবে সেটাই আমার প্রাণের সংগঠন, তবে আমি সেই সময়গুলোকেই দায়ী করব যে সময় ভাই-ব্রাদার বানানোর পরিবর্তে মানুষকে মূল্যায়ন করেছিলেন ফ্যান-ফলোয়ার দিয়ে। উপেক্ষা করতে করতে হাজার হাজার ভাই-ব্রাদার হারালেন।

স্ট্যাটাসের শেষে নেপালের জেন-জি সরকারকে শুভকামনা জানান রাকসুর জিএস।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। এরপরই পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এদিকে দু’পক্ষের সংঘর্ষ চলার মধ্যেই ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

আরও পড়ুন
language Change