তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়

মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়
পাঠক সংখ্যা
638

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতি, বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীসেবা নিশ্চিত করতে তিনি পরিবহন সংশ্লিষ্টদের প্রতি কঠোর ও মানবিক দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ যেন কারো জন্য বিষাদে পরিণত না হয়। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামানো চলবে না। চালক ও শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা যাত্রীদের সাথে মানবিক আচরণ করবেন এবং আইন মেনে গাড়ি চালাবেন। জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা মাঠে থাকবে।

মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে উল্লেখযোগ্য, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের বিশেষ টিম মোতায়েন, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধে কঠোর নজরদারি, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করা, মহাসড়কে যাত্রী ও যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ।

সভায় উপস্থিত সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতি এবং বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে তারা জেলা পুলিশের সাথে পূর্ণ সমন্বয় রেখে কাজ করবেন এবং শ্রমিকদের সচেতন করার উদ্যোগ নেবেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর বলে জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণ এর ঘোষণা

মো: রফিকুল ইসলাম ॥ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কামরাঙ্গীরচরে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। আজ রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত “জাতীয় শিক্ষা সেমিনার ও পুরষ্কার বিতরণী” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, কামরাঙ্গীরচরে রাস্তাঘাট সরু এবং খেলাধুলার জন্য মাঠের অভাব। রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ৫৫নং ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। পরে উপদেষ্টা কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বিন মাওলানা মুহাম্মদ উল্লাহ

আরও পড়ুন
language Change