তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা

বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

দেশের এক সময়ের শীর্ষ ওষুধ উৎপাদন কোম্পানি বায়োফার্মার সাবেক চেয়ারম্যান ডা. সওকাত আলী লস্করের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সওকাত আলীর ভাই শাহাবুদ্দিন লস্কর এ মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে বায়োফার্মা লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লকিয়তুল্লাহকে। তার বিরুদ্ধে এর আগেও বায়োফার্মা থেকে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি ও বিদেশে পাচারের অভিযোগ উঠেছিল। সেই বিষয় নিয়ে হাইকোর্টের রুলের পর তদন্ত শুরু করে দুদক।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দাখিল করা এ মামলায় লকিয়তুল্লাহ ছাড়া আরও ছয়জনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেনÑবর্তমান ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম, আলী আশরাফ খান, আব্দুল্লাহ আল মাসুদ, আবু সাঈদ, আফজাল হোসেন ও কফিল।

মামলার বিবরণে বলা হয়, ডা. সওকাত আলী লস্কর একজন স্বনামধন্য চিকিৎসক। খুলনায় প্রথম আধুনিক টেস্ট ল্যাব সিটি ইমেজিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং খুলনা কিওর হোম হাসপাতালের প্রতিষ্ঠাতা মালিক ছিলেন তিনি। খুলনা জেলা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

২০২২ সালের শুরুতে বায়োফার্মার শেয়ারহোল্ডাররা সওকাত আলীকে চেয়ারম্যান নির্বাচিত করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি পুরো কোম্পানির অব্যবস্থাপনা এবং দুর্নীতি নিয়ে কাজ শুরু করেন। জানতে পারেনÑনানাভাবে এই কোম্পানির টাকা আত্নাসাৎ করতেন কয়েকজন শেয়ারহোল্ডার। এসব নিয়ে কাজ শুরু করার পর তাকে নানাভাবে ভয়ভীতি ও কোম্পানির কার্যক্রমে বাধা সৃষ্টি করে। আসামিদের প্রায় ৪০০ কোটি টাকার দুর্নীতির বিষয় উদ্ঘাটিত হওয়ায় বিভিন্ন সময়ে হত্যার হুমকিও দিত তারা।

এতে বলা হয়, ২০২২ সালের ২ অক্টোবর বাদির ভাই খুলনা থেকে ঢাকা যান। ৩ অক্টোবর বায়োফার্মার অফিসে গিয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। এরপর সন্ধ্যা ৭টায় অফিস থেকে বের হয়ে ইস্কাটনের বাসায় ফিরলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পেটে সমস্যা শুরু হয়। দুবার বমি করেন। ফুড পয়জনের কারণে এমন হতে পারে ভেবে তিনি ওষুধ সেবন করেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন খুলনায় এসে পেটে ব্যথা ও বমির চিকিৎসা নেন। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় ১১ অক্টোবর তিনি আইসিইউতে ভর্তি হন। এখানে পরীক্ষা-নিরীক্ষায় বলা হয়,Ñতাকে খাবারের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। তাই তার রক্ত, কিডনি, হার্টসহ বিভিন্ন অর্গ্যান দ্রুত অকার্যকর হয়ে পড়ছে। নভেম্বরের ৩ তারিখে হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ওইদিন মারা যান।

মামলার বিবরণে আরও বলা হয়, আসামিরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অত্যন্ত পরিকল্পিতভাবে কফির সঙ্গে বিষ প্রয়োগ করে বাদীর ভাইকে হত্যা করেছে। অসুস্থ হওয়ার পর সওকাত আলী বিভিন্ন সময়ে বলেছেন, অফিস কফি খাওয়ার পর থেকেই তিনি অসুস্থতাবোধ করতে থাকেন। এতে আরও বলা হয়, ২০২০ সালে সিলেটে বিজনেস প্রমোশন প্রোগ্রাম চলাকালেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। এ সময় পর্যন্ত যদি তিনি দায়িত্ব পালনের সুযোগ পেতেন তাহলে আসামিদের অনেক অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ত। তাই অত্যন্ত সুকৌশলে আর্সেনিক বা অন্য যে কোনো জীবন হানিকর বিষ কফির সঙ্গে মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বাদী শাহাবুদ্দিন লস্কর বলেন, আমার ভাইকে সুকৌশলে হত্যা করা হয়েছে। দুর্নীতি এবং অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় কুচক্রীরা তাকে বাঁচতে দেয়নি। আশা করছি, সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটন হবে।

এ বিষয়ে মামলার ১ নম্বর আসামি বায়োফার্মার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়তুল্লাহকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এরপর প্রশ্ন লিখে খুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

মামলার ২ নম্বর আসামি বায়োফার্মার ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম বলেন, মামলার বিষয়টি জানি না। কেবল হয়রানি করার জন্যই মামলা করা হয়েছে। যে অভিযোগ দিয়েছেন তা ভিত্তিহীন।

বায়োফার্মার ডা. শাহাবুদ্দিন বলেন, আমি এসব বিষয় কিছু জানি না। আমার বয়স হয়েছে। রুটিন দায়িত্ব পালন করি। কোম্পানির এসব বিষয় আমি দেখি না।
গত ১৮ মাসে জামাতের ক্ষমতাবলে মামলাটিকে ভিন্নখাতে নেবার চেষ্টা করেছে লকিয়তুল্লাহ ও তার সহযোগিরা। এই লকিয়তুল্লাহর গত ১৭ বছর আওয়ামীলীগের সাথে মিলে মিশে আকাম কুকাম করে বেড়িয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে কয়েকটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! নগদ টাকা স্বর্ণালংকার লুট! আতংকে এলাকাবাসী

  বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা পূর্বপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনীর সদস্যসহ সিএনজি চালকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে খাড়েরা পূর্বপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ তৈয়ব আলী ও সিএনজি চালক আক্তার হোসেনের বাড়িতে। সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভোক্তভোগীর সূত্রে জেনেছে,শনিবার রাত তিনটার সময় ১৫ সদস্যের এক ডাকাত দল প্রথমে সিএনজি চালক আক্তার হোসেনের বাড়ির লোহার গেইট ভেঙে ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর করে নগদ ৪৫ হাজার টাকা ও স্বর্ণ লুট করে। পরে ওই ডাকাত দল আক্তার হোসেনের স্ত্রীকে দিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পরিবারকে ডাক দিয়ে ঘুম ভাঙিয়ে তাদের ঘরে প্রবেশ করে সেনাসদস্য তৈয়ব আলীর হাত-পা বেঁধে ফেলে তারপর স্ত্রী সাবিনা ইয়াছমিন,বিবাহিত মেয়ে পাপিয়া আক্তার ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া মেয়ে

আরও পড়ুন
language Change