তারিখ লোড হচ্ছে...

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান
পাঠক সংখ্যা
638

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

বাংলাদেশের রাজনীতির উত্তাল জনপদ সিরাজগঞ্জ। আর এই জনপদে গত দুই দশক ধরে জাতীয়তাবাদী আদর্শের এক অতন্দ্র প্রহরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মির্জা মোস্তফা জামান। কেবল পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং রাজপথের জেল-জুলুম আর মাইলের পর মাইল সংগ্রামের পথ মাড়িয়ে তিনি আজ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছেন।

মির্জা মোস্তফা জামানের রাজনীতির শিকড় প্রোথিত রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তার পিতা মরহুম মির্জা মোরাদুজ্জামান ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। পিতার সেই আদর্শিক মশাল হাতে নিয়েই ১৯৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন থেকে তার সক্রিয় পথচলা শুরু। ২০০১ সালে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক থেকে শুরু করে পর্যায়ক্রমে সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এ বিষয়ে মির্জা মোস্তফা জামান বলেন, আমার রাজনীতি কোনো পদ-পদবির মোহ থেকে নয়, বরং আমার রক্তে মিশে আছে দেশপ্রেম। শহীদ জিয়ার আদর্শ এবং আমার পরম শ্রদ্ধেয় পিতার দেখানো পথেই আমি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেকে সঁপে দিয়েছি। যতোদিন বেঁচে থাকব, সিরাজগঞ্জের মানুষের জন্য রাজপথে থাকব।

বিগত দুই দশকে মির্জা মোস্তফা জামানের জীবন যেন এক অগ্নিপরীক্ষার নাম। তার বিরুদ্ধে বর্তমানে মামলার সংখ্যা ৪০টি। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে গিয়ে তিনি মারাত্মক হামলার শিকার হন। সেই হামলায় তিনি এতটাই গুরুতর আহত হয়েছিলেন যে, প্রায় তিন মাস তাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সেই দুঃসহ স্মৃতির ক্ষত তিনি আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন। নিজের জীবন সংগ্রাম চিত্র তুলে ধরে তিনি বলেন, “২০০৭ সালের সেই রক্তাক্ত হামলার দাগ আজও আমার শরীরে অমলিন। আমাকে বারবার কারাগারে পাঠানো হয়েছে, মাসের পর মাস অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রাখা হয়েছে। কিন্তু স্বৈরাচারের কোনো নির্যাতনই আমার মনোবল ভাঙতে পারেনি। আমি বিশ্বাস করি, সত্যের লড়াইয়ে পরাজয় নেই।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনেও সিরাজগঞ্জের রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা মোস্তফা জামান। প্রশাসনের রক্তচক্ষু ও গোয়েন্দা বাহিনীর হুমকি উপেক্ষা করে তিনি আন্দোলনকারীদের সংগঠিত করেছেন। বর্তমানে তিনি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার কর্মসূচি নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে চলছেন। মির্জা মোস্তফা জামান আরও বলেন, আমরা কেবল ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা চাই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ব্লু-প্রিন্ট। এই লক্ষ্য বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

রাজনীতির বাইরেও মির্জা মোস্তফা জামান একজন উচ্চশিক্ষিত (এম.এ, এলএল.বি) ও মার্জিত ব্যক্তিত্ব। তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও নজরুল একাডেমির মতো অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তিগত জীবনে দুই পুত্রের জনক এই নেতা মনে করেন, একটি শিক্ষিত ও সংস্কৃতিমনা প্রজন্মই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। সিরাজগঞ্জের রাজনীতিতে মির্জা মোস্তফা জামান কেবল একজন নেতা নন, বরং তিনি সংকটের সময়ে তৃণমূল কর্মীদের সাহস জোগানোর এক কারিগর। জেল-জুলুম আর হুলিয়ার ভয় জয় করে তিনি আজও অবিচল রয়েছেন তার আদর্শে। সিরাজগঞ্জের গণমানুষের জন্য তার এই ত্যাগ ও সংগ্রাম আগামীর প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্টঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ আজিজুল ইসলাম ৩৫নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজিজুল ইসলাম ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।রোববার ১ ফেব্রুয়ারি ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে রোববার ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি-এর অধীনস্থ দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবেদের ঘাট এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজচন হিসেবে আজিজুল ইসলামকে তল্লাশি করলে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন,

আরও পড়ুন
language Change