তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম

পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম
পাঠক সংখ্যা
638

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় নামতে শুরু করেছে যমুনা তীরের রাজনীতিবিদরা। তবে এই ডামাডোলের মাঝে সবচাইতে উজ্জ্বল নাম হিসেবে উঠে এসেছেন রাজপথের লড়াকু সৈনিক ও গণমানুষের আস্থার প্রতীক মো. মুন্সী জাহেদ আলম। দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে জেল-জুলুম আর হুলিয়াকে সঙ্গী করে আসা এই নেতা এবার পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারণায় সরব রয়েছেন।

মুন্সী জাহেদ আলমের রাজনীতির হাতেখড়ি আশির দশকের উত্তাল সময়ে। ১৯৮৪ সালে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এস.বি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার যাত্রা শুরু। মেধা ও সাহসের পরিচয় দিয়ে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯১ সালে ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রো-ভিপি নির্বাচিত হন।

ছাত্ররাজনীতির গণ্ডি পেরিয়ে ১৯৯৩ সালে জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীকালে ২০০৩ সালে শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে শহর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ট্যাংক-লড়ি মালিক সমিতির সভাপতির গুরুদায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের প্রতিটি ধাপে তার এই পদচারণা তাকে একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনীতির কণ্টকাকীর্ণ পথে তাকে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে ৩৬টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের এসব মামলার অধিকাংশই রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা। অসংখ্যবার কারাবরণ করলেও দমে যাননি এই নেতা। এ বিষয়ে মুন্সী জাহেদ আলম বলেন, আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় কেটেছে রাজপথে আর অন্ধকার কারাগারে। এই ৩৬টি মামলা আমার গতিরোধ করতে পারেনি, বরং আমাকে আরও সাহসী করেছে। আমি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করি না; আমার লক্ষ্য হলো সিরাজগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও শহরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা।

মেয়র পদপ্রার্থী হিসেবে মুন্সী জাহেদ আলম কেবল প্রতিশ্রুতি নয়, বরং একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। বিশেষ করে পরিবহন খাতের নেতা হিসেবে সিরাজগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি মনে করেন, একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক নিরাপত্তা এবং ডিজিটাল সেবা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। তিনি আরও যোগ করেন, আমি এই মাটির সন্তান। ১৯৮৪ সাল থেকে শত প্রতিকূলতায়ও আমি মাঠ ছেড়ে পালাইনি। দলের দুর্দিনে কর্মীদের পাশে থেকেছি। দল যাকে সমর্থন দিবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই শহরকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করব ইনশাআল্লাহ।

১৯৭০ সালে সিরাজগঞ্জের মালশাপড়ায় জন্ম নেওয়া মুন্সী জাহেদ আলম একজন উচ্চশিক্ষিত (স্নাতক) ও মার্জিত ব্যক্তিত্ব। রাজনৈতিক পরিচয়ের বাইরেও ১৯৯১ সাল থেকে রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হিসেবে তিনি মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সিরাজগঞ্জ পৌরসভার সাধারণ ভোটারদের মতে, মুন্সী জাহেদ আলম কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন দুর্দিনের পরীক্ষিত বন্ধু। জেল-জুলুম আর হুলিয়াকে সঙ্গী করে যিনি চার দশক ধরে সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন, তাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে পৌরবাসী। আসন্ন নির্বাচনে তার এই লড়াই কেবল একটি পদের জন্য নয়, বরং সিরাজগঞ্জবাসীর মর্যাদা ও অধিকার পুনরুদ্ধারের লড়াই হিসেবেই দেখছেন স্থানীয় সচেতন মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রতিদিনের কাগজ’র ফেসবুক পেজ হ্যাকড

  নিজস্ব সংবাদদাতা জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ ও নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়েছে। গত ০৫/১২/২০২৩ ইং বিকেল ৪টার দিকে এক ভিডিও বার্তায় নিজেই তার পেজ হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। খায়রুল আলম রফিক বলেন, ‘ফেসবুকে pkagoj.com ও protidiner kagoj নামে আমার দৈনিক প্রতিদিনের কাগজ ভেরিফায়েড পেজ দুটি হ্যাক হয়েছে। একটি কুচক্রি মহল পেজ দুটি হ্যাক করেছে বলে মনে হচ্ছে। তারা পেজটির নিয়ন্ত্রণ নিয়ে গেছে। ফেসবুকে ২০ হাজারও বেশি ভক্ত-শুভাকাঙ্ক্ষী অনুসরণ করেন প্রতিদিনের কাগজকে । এদিকে হঠাৎ করে ফেসবুক দুটি পেজ হ্যাক করে অশ্লীল,নোংরা ভিডিও আপলোড করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খায়রুল আলম রফিক তিনি বলেন, ‘সব শুভাকাঙ্ক্ষীদের বলব, এই পেজ থেকে কাউকে ম্যাসেজ করা হলে বা পত্রিকার কোন পদে আছে

আরও পড়ুন
language Change