তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ

বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) রাত ১২টা ৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে থেকে ৩০৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

জব্দকৃত ট্যাপেন্টান্ডল ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। বিজিবি জানায়, গত তিন মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ভারতীয় ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ,৭৫৫০টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত নৌকা এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তিনি আরও জানান, আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে জ্বালানি চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সীমান্ত এলাকায় এবং নদীপথে অতিরিক্ত টহল ও চেকপোস্ট পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩৫০ কোটি টাকার ঋণকাণ্ডে নাটের গুরু রতন এখন জেলে

স্টাফ রিপোর্টার॥ নামসর্বস্ব প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত আমদানিকারক দেখিয়ে ৩৫০ কোটি টাকার নন-ফান্ডেড ঋণ অনুমোদন করেছে এবি ব্যাংক। কাগুজে ওই প্রতিষ্ঠানটির নাম ব্র্যান্ডশেয়ার ট্রেডিং লিমিটেড। বিপুল অঙ্কের এ ঋণের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা নেই। ঋণের বিপরীতে জামানত দিয়েছে তৃতীয় পক্ষ এবং ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছে, তার মূল্য দেখানো হয়েছে বাজার মূল্যের চেয়েও ১৬ গুণ বেশি। শুধু তাই নয়, ঋণটির দায় গ্রাহক পরিশোধ না করলে তা এলটিআর ও মেয়াদি ঋণে রূপান্তরের সুযোগও রাখা হয়েছে। এরপরও ঋণ মঞ্জুরিপত্রের শর্ত লঙ্ঘন করে অন্য একটি প্রতিষ্ঠানের অনুকূলে ১৬ কোটি টাকার পারফরম্যান্স গ্যারান্টি ইস্যু করা হয়েছে। এবি ব্যাংকের ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদনের অভিযোগ এরই মধ্যে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কে এই রতন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে পরিচয় দিতেন। 

আরও পড়ুন
language Change