আন্তর্জাতিক ডেস্কঃ
য়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়িকে ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) ঢাকার ইরান দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতি দিয়ে বলেছে, ইরানের এই নির্বাচন সংবিধানের নীতিমালা অনুযায়ী এবং বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে ইরান যখন সামরিক আগ্রাসনের মুখোমুখি, তখন বিশেষজ্ঞ পরিষদে জনগণের প্রতিনিধিদের সুস্পষ্ট রায়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্বাচন এবং এই সময়োপযোগী ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের প্রতি ইরানি জাতির সর্বাত্মক সমর্থন-ইরানিদের ঐক্য ও সংহতি, স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব এবং আমাদের প্রিয় দেশের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশ ও বিদেশে কর্মরত সব ইরানি কূটনীতিক ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করে এবং সর্বোচ্চ নেতা ও মহান ইরানি জাতির সঙ্গে তাদের অঙ্গীকার পুনর্নবায়ন করছে, যাতে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা এবং ইরানের বৈদেশিক নীতির উচ্চ লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত