তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন

খুলনা নগরীতে ধুলোর রাজত্ব যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনা নগরীর ব্যস্ততম রাস্তাগুলোতে নির্মাণসামগ্রী রাখার কারণে সাধারণ মানুষের চলাচল এখন চরম ভোগান্তিতে পরিণত হয়েছে। রাস্তার ওপর বালুর স্তূপ ও নির্মাণাধীন মালামাল যত্রতত্র ফেলে রাখায় একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ধুলোবালিতে একাকার হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে মহানগরী। কন্ট্রাক্টরের অবহেলা, ভোগান্তিতে জনগণ সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে বালু ও মাটির স্তূপ জমিয়ে রাখা হয়েছে। নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট কন্ট্রাক্টররা কাজ শেষ করার পর সেই জায়গা পরিষ্কার করার কোনো দায়িত্ব নিচ্ছেন না।

সংশ্লিষ্টরা নিজেদের মুনাফা বুঝে নিলেও সাধারণ জনগণের নিরাপত্তা ও চলাচলের সুবিধার বিষয়টি উপেক্ষিত থাকছে। দুর্ঘটনার মরণফাঁদ রাস্তার বড় একটি অংশ বালুর দখলে থাকায় সরু পথে চলতে গিয়ে সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে রাতে অপর্যাপ্ত আলোর কারণে এই বালুর স্তূপগুলো মরণফাঁদে পরিণত হয়। বালু পরিবহনের সময় কোনো ঢাকনা বা সেফটি ব্যবহার করা হয় না। ফলে সারা রাস্তা বালু ঝরতে ঝরতে যায়। পরে তা রোদে শুকিয়ে বাতাসে উড়ে ধুলার সৃষ্টি করে, যা আমাদের নিশ্বাস নিতেও কষ্ট দিচ্ছে। ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এক ভুক্তভোগী।

পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি খুলনা নগরী এখন ‘ধুলোর রাজত্ব’ হিসেবে পরিচিতি পাচ্ছে। কোনো আবরণ ছাড়াই খোলা ট্রাকে করে মাটি ও বালু পরিবহনের ফলে নগরীর বাতাস ক্রমাগত দূষিত হচ্ছে। এতে শ্বাসকষ্ট, এলার্জি ও চোখের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে। প্রশাসনের হস্তক্ষেপ জরুরি নগরের সচেতন নাগরিকরা মনে করেন, এই বিশৃঙ্খলা রোধে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। বিশেষ করে যত্রতত্র বালু রাখা এবং নিয়ম না মেনে পরিবহন করার ক্ষেত্রে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৪৪০ স্বাস্থ্যকেন্দ্র শুধুই কাগুজে অঙ্গীকার নেই কোনো সেবা

৪৪০ স্বাস্থ্যকেন্দ্র শুধুই কাগুজে অঙ্গীকার নেই কোনো সেবা

রংপুর সংবাদদাতা: রংপুর বিভাগের আট জেলার ৪৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। একই সঙ্গে জনবল সংকট চরমে ওঠায় কার্যত অচল হয়ে পড়েছে তৃণমূলের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়ভাবে পরিচিত ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো এক সময় ছিল প্রাথমিক চিকিৎসা ও মাতৃসেবা প্রদানের অন্যতম ভরসা। কিন্তু এখন সেইসব কেন্দ্রে নেই ওষুধ, নেই চিকিৎসক, নেই সেবিকা। ইকরচালী ইউনিয়ন ও আলমপুর ইউনিয়ন দুই জায়গার দৃশ্যই এক, শুধুমাত্র ‘জননী প্রকল্প’ আওতায় সীমিত প্রসূতি সেবা ছাড়া নেই কোনো চিকিৎসা কার্যক্রম। প্রসূতিদের জন্য থাকা সেই সেবাটুকুও অনেক কেন্দ্রে এখন বন্ধ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গ্রামীণ জনগোষ্ঠী আরও বেশি প্রভাবিত হবে। বাড়বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি, কমবে জন্মনিয়ন্ত্রণের কার্যকারিতা। তাদের মতে, প্রায়

আরও পড়ুন
language Change