তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা

আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার

আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ব্যাংকের বিধি অনুসরণ করে গ্রাহকের কাছে জাতীয় পরিচয়পত্র চাইতে গিয়ে মামলার আসামি হয়েছেন সোনালী ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক। একই ঘটনায় অনুসন্ধানী ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধেও দায়ের হয়েছে মানহানির মামলা। বিষয়টি নিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ঘটনাটি রাজধানীর সোনালী ব্যাংক লক্ষীবাজার শাখায়। সংশ্লিষ্ট সূত্র ও মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহারিয়া খানম অপর একটি হিসাবে ৭৫ হাজার টাকা পাঠাতে ব্যাংকে যান। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি অর্থ অন্য হিসাবে পাঠাতে হলে প্রেরকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়। ব্যাংক কর্মকর্তা ওই নিয়মের কথা জানালে ডা. শাহারিয়া পরিচয়পত্র ছাড়াই টাকা পাঠানোর জন্য চাপ দেন। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম সুমন। অভিযোগ রয়েছে, এ সময় উত্তেজিত হয়ে তিনি বিভিন্ন প্রভাবশালীর নাম উল্লেখ করে চাপ সৃষ্টি করেন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম প্রায় ৩০ মিনিটের মতো ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে শাখা ব্যবস্থাপককে তার কক্ষেই আটকে রাখা হয়। পরে সেলিম মিয়া নামে এক গ্রাহক দরজা খুলে তাকে বাইরে বের করে আনেন। তবে ঘটনার পর ডা. শাহারিয়া খানম সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযোগটি অসত্য বলে উল্লেখ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনার পর অনুসন্ধান চালিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করেন সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হলে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওটি প্রায় ৩৭ লাখবার দেখা হয়, হাজার হাজার শেয়ার ও মন্তব্য পড়ে।

এরপর গত বছরের ১১ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন ডা. শাহারিয়া খানম। মামলার নম্বর সিআর-৩৭৫/২৫। আদালত মামলার তদন্তভার সূত্রাপুর থানাকে দেয়। পুলিশ গত ৫ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বিবরণে সাংবাদিক ও ব্যাংক ম্যানেজারের মধ্যে কোনো যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনের শেষাংশে বাদীর অভিযোগ ‘প্রাথমিকভাবে সত্য’ বলে মতামত দেওয়ায় এতে কিছুটা অসামঞ্জস্য রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের একটি সূত্র জানায়, ঘটনার সময় প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে টাকা জমা নিতে বাধ্য করা হয়েছিল শাখা কর্তৃপক্ষকে। এ ঘটনায় ব্যাংকের তদন্ত শেষে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, জনস্বার্থে কোনো ঘটনার অনুসন্ধান করে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করায় একজন সাংবাদিককে মামলার আসামি করা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। ডিআরইউ নেতারা অবিলম্বে সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ডা. শাহারিয়া খানম গনমাধ্যমকে বলেন, একজন ব্যাংক ম্যানেজার হিসেবে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক হয়নি। এছাড়া তার অনুমতি ছাড়া ব্যাংকের অভ্যন্তরীণ ফুটেজ ব্যবহার করে ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিষয়টি এখন আদালতের বিচারাধীন বলে তিনি জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুস খেয়ে গেছেন শিক্ষার্থীরা, শুকিয়ে গেছেন ‘কাদের ভাই’

স্টাফ রিপোর্টার:  খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী ইসলামনগর এলাকাটি ‘হল রোড’ নামে পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিছু চা ও জুসের দোকানি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয় ‘কাদের জুস কর্নার’ নামের দোকানটি। দোকানের মালিক আব্দুল কাদের খান শিক্ষার্থীদের কাছে ‘কাদের ভাই’ নামে বহুল পরিচিত। কিন্তু শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তাঁর পাওনা প্রায় ২ লাখ টাকা। কাদের খান (৩০) জানান, শিক্ষার্থীদের বাকি খাওয়ার কারণে দোকান চালানো আর সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের কাছে প্রায় ২ লাখ টাকা বাকি পড়ে গেছে। তাঁদের মধ্যে অনেকে ক্যাম্পাসে আছেন আবার অনেকে পড়ালেখা শেষ করে খুলনা ছেড়ে চলে গেছেন। ২০১৯ সালে আব্দুল কাদের খুবির পার্শ্ববর্তী হল রোডে ব্যবসা শুরু করেন। তাঁর দোকান স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষক এবং পথচারীদের কাছে

আরও পড়ুন
language Change