স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তর বাড্ডায় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।
নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে চাপা পড়ে আমার মেয়েসহ নুসরাত চাপা পড়ে। এতে গুরুতর আহত হন দুজনই। পরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত