তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি

ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার লাগানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী আবদুল হান্নান (৪৩) বুধবার (২২ এপ্রিল ২০২৬) মিরপুর থানায় জিডি নং-২৭০৪ (ট্র্যাকিং: F8PXG3) দায়ের করেন।

জিডিতে অভিযুক্ত করা হয়েছে মোঃ কামাল (৪২), ফায়ার ফাইটার, ডেমরা ফায়ার স্টেশন এবং মোঃ খায়রুল আলম (৩৬), স্টেশন অফিসার, কালীগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত আছেন।

অভিযোগ অনুযায়ী, কামাল ভুক্তভোগীকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক ব্যানার ও পোস্টার লাগানোর প্রস্তাব দেন এবং এ কাজে বিকাশের মাধ্যমে অর্থ দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ভুক্তভোগী এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে একাধিকবার হোয়াটসঅ্যাপে কল করে হত্যার হুমকি দেওয়া হয়। গত ১৭ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এদিকে, অপর অভিযুক্ত খায়রুল আলম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর জন্য চাপ প্রয়োগ করেন এবং জানালে বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অন্য একটি নম্বর থেকেও ভুক্তভোগীর কাছে হুমকি ও অশোভন আচরণ করা হয়।

ভুক্তভোগী হান্নান আরও জানান, অভিযুক্ত কামাল নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ‘দাদা’ বলে সম্বোধন করতেন এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা রহমানকে নিজের ‘বান্ধবী’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও অভিযুক্ত কামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো তাকে “ফায়ার সার্ভিসের ক্যান্সার” হিসেবে উল্লেখ করেছে। অভিযোগ রয়েছে, তিনি বঙ্গভবনের প্রভাব খাটিয়ে মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তাকে ১ লাখ টাকার বিনিময়ে পদক গ্রহণ করেছেন এবং বিভিন্ন সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ে উদ্দেশ্যমূলক লেখালেখি করে বিভ্রান্তি ছড়িয়েছেন।

আরও অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত স্টেশনে ডিউটি পালন না করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন এবং তথাকথিত ‘ম্যাচ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব নিয়ে প্রভাব বিস্তারে জড়িত থাকেন। পাশাপাশি বিভিন্ন ধরনের তদবির বাণিজ্যে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সরেজমিনে আরও জানা যায়, ফায়ার সার্ভিসের ডিজি ও ডিরেক্টরদের অপসারণের ষড়যন্ত্রের অন্যতম নায়ক হিসেবে কাজ করছেন কামাল। সম্প্রতি ফায়ার সার্ভিসে নিয়োগ কেন্দ্র করে কতিপয় সিন্ডিকেটের থেকে প্রায় ৬৫ লাখ টাকা নিয়েছেন, ডিজি ও ডিরেক্টরকে পরিবর্তন করবেন এই মর্মে, যা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয় ফায়ার সার্ভিসের ৩৩ জন ড্রাইভার, ফায়ার ফাইটার,লীডারদের বদলী করিয়ে দিবেন বলে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে ফায়ার সার্ভিসে স্বচ্ছতা ফেরাতে তার এসব অনৈতিক কর্মকাণ্ডে সায় মিলেনি কিন্তু ভুক্তভোগীদের টাকাও ফেরত দিচ্ছেন না তিনি।

এছাড়া ফায়ার সার্ভিসে সবসময় অস্থিরতা সৃষ্টি, বিভ্রান্তি ছড়ানো এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমান মহাপরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের কারণে অতীতে তাকে একাধিকবার দূরবর্তী স্থানে বদলি করা হলেও তিনি প্রভাব খাটিয়ে ঢাকায় অবস্থান করছেন এবং বদলি ঠেকাতে সক্রিয় রয়েছেন। এর আগে ২০/০৮/২৪ ইং তারিখে কুতুবদিয়া, কক্সবাজার স্টেশনে (স্মারক- ৫৮.০৩০০০০.০০.১৯.০১০.২৩.৯৪০১.(৩০) এই আদেশ বদলী হলেও তিনি যোগদান করেননি। স্মারক- ১০৮৮৮(২০) তারিখ ২৫/০৮/২৪ ইং আদেশটি বাতিল করা হয়। অর্থাৎ ০১/১০/২৪ইং তারিখে ২৫/০৯/২৪ তারিখের স্মারক দিয়ে বদলি বাতিল করা হয়।

আরও জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিয়মিত বঙ্গভবনে যাতায়াত করতেন এবং সেই প্রভাব ব্যবহার করে নিজের অবস্থান শক্তিশালী করেন। এমনকি তার ছোট ভাইও রাষ্ট্রপতির প্রভাব খাটিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই চাকরিতে যোগদান করেছেন বলে অভিযোগ রয়েছে, যিনি বর্তমানে গাজীপুরে কর্মরত আছেন।

এছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হলেও তিনি চাকরি নেন ভুয়া কোটায় বগুরা থেকে বলেও জানা যায়। অভিযোগ রয়েছে, সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ত্যাগের পরও নতুন গণতান্ত্রিক বাংলাদেশে তারা পূর্বের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসব বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাদিকবার সংবাদ প্রকাশ ও প্রচার হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

ভুক্তভোগী আবদুল হান্নান জানান, তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন জানতে চাইলে বলেন, ঔদ্ধত্যের সাথে বলেন আপনি নিউজ করবেন করেন, তাতে আমার কি!

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছেন খালেদা জিয়া

ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রধান

আরও পড়ুন
language Change