তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য

বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য
পাঠক সংখ্যা
638

মো: মাসুম, বিল্লাহ খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন খেয়াঘাটে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে গড়ে উঠেছে এক শক্তিশালী টোল সিন্ডিকেট। রায়পুর-বারোআড়িয়া ও বারোআড়িয়া-ফুলবাড়ী ঘাটে চলছে ভয়াবহ টোল নৈরাজ্য। ইজারাদারদের ইচ্ছামতো অতিরিক্ত টাকা আদায় এবং যাত্রী সেবার নামে চরম ভোগান্তির কারণে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

দৃশ্যমান কোনো টোল চার্ট নেই সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটগুলোতে সরকারি বিধি মোতাবেক কোনো টোল চার্ট টাঙানো হয়নি। ফলে সাধারণ যাত্রীরা জানেনই না প্রকৃত ভাড়া কত। এই সুযোগে সিন্ডিকেটের সদস্যরা সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ অর্থ হাতিয়ে নিচ্ছে। কোনো যাত্রী অতিরিক্ত টাকার বিষয়ে প্রতিবাদ করলেই ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত ও হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভোগান্তির নতুন মাত্রা যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে রায়পুর ও বারোআড়িয়া-এই দুই ঘাটের কার্যক্রম চালানো হচ্ছে মাত্র একটি নৌকা দিয়ে।

ফলে নদী পারাপারের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও জরুরি কাজে আসা সাধারণ মানুষ। আমরা প্রতিবাদ করলে ঘাটের লোকজন আমাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। ঘাটে কোনো নিয়ম নেই, সব চলছে সিন্ডিকেটের ইশারায়। ক্ষুব্ধ একজন ভুক্তভোগী যাত্রী। হুমকির মুখে স্থানীয় ব্যবসা-বাণিজ্য অতিরিক্ত টোল আদায়ের কারণে পণ্যবাহী যানবাহন ও ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এভাবে টোল নৈরাজ্য চলতে থাকলে এই রুটে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। তারা দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

ইজারাদার ও প্রশাসনের বক্তব্য অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইজারাদার। তবে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টোল আদায়ের অনিয়ম খতিয়ে দেখতে দ্রুত তদন্ত শুরু হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের নাকের ডগায় দিনদুপুরে এমন সিন্ডিকেট চললেও কেন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর হবে কবে? দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি এলাকাবাসীর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আসুন দেখি বাক স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের অধিকার কতটুকু পেলাম?

সাঈদুর রহমান রিমন: পাপীদের শাস্তির পরই বাংলাদেশ হয়ে উঠুক সবার জন্য ভালোবাসার। লুটেরাদের আয়েশ কেড়ে নিন, অধিকার হরণকারীরা স্বাধীনতার স্বাদ পরে পেলেও চলবে। কারণ, জেলবন্দী, নজরবন্দি, লুটেরা- অপরাধীদের সব স্বাধীনতা দিলে রাষ্ট্রের জন্য তা মহাআপদ হয়ে দাঁড়াবে। লুটেরা অপরাধীদের দফায় দফায় রিমান্ড আর জেল হাজতে পাঠানোটাই কৃতিত্ব নয়, তাদের দেহ চিপিয়ে হলেও রাষ্ট্রীয় অর্থ সম্পদ আগে উদ্ধার করা হোক। বিশ কোটি টাকার বেশি ঋণ খেলাপি সবাইকে গ্রেফতার করে কারাগারে রাখুন। দরকার হলে লুটেরা কারাগার নামে বিশেষায়িত জেলখানা তৈরি হোক- খেলাপি ঋণের নির্দিষ্ট অংশ আদায় না হওয়া পর্যন্ত আটকে থাকবে তারা। উচ্চ আদালতে প্রভাব খাটিয়ে লুটেরাদের পক্ষে অর্থ সম্পদ সংক্রান্ত যতো স্থগিতাদেশ নেয়া হয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে বাতিলের ব্যবস্থা হোক। যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদের এদেশীয় সুবিধাভোগীদের তাড়িয়ে বেড়ানো জরুরি।

আরও পড়ুন
language Change