তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং

ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নকলা উপজেলায় বিভিন্ন বাজারে মনিটরিংকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা এবং নষ্ট খাবার দোকানে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে এক অভিনব ও বীভৎস উপায়ে মাংস বিক্রির অভিযোগে বাবুল মিয়া নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, তিনি বাজারের একটি পাবলিক টয়লেট দখল করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করে তা বিক্রি করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।

অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। বাজার মনিটরিংয়ের সময় বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ। অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাবুল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া একই উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে অপর একটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডেমরা পশ্চিম সানারপাড়ে সন্ত্রাসীদের দলবদ্ধ হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট

সোহরাওয়ার্দীঃ রাজধানীর ডেমরা পশ্চিম সানারপাড় এলাকায় বখাটে উচ্ছৃঙ্খল যুবকদের অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় দলবদ্ধ সন্ত্রাসী হামলা, ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন নবাব এন্ড ব্রাদার্স সুপার শপের মালিক ব্যাবসায়ী নাসিরউদ্দিন (৩৫)ও তার সহোদর ভাই লিটন আহমেদ (৪২)।গত ১২ নভেম্বর রাত আটটার দিকে ২৫/৩০ জন মিলে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়।এ সময় নবাব এন্ড ব্রাদার্স সুপার শপে লুটপাট চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় ভুক্তভোগী নাসির উদ্দিন ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডেমরা থানার এসআই সাইমুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   অভিযুক্ত ব্যক্তিরা হলো উত্তর সানারপাড় ঔষধ ফ্যাক্টরী সংলগ্ন মৃত আব্দুল মান্নানের ছেলে রাসেল (৩৩),একই এলাকার নুর আলম এর পুত্র প্রান্ত (২৬),নুর

আরও পড়ুন
language Change