তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল সুনামগঞ্জের হরিনগরে গাঁজার গাছসহ ১ জন আটক সুন্দরবন সংরক্ষণে ভিটিআরটি ও বাঘবন্ধুদের গণসচেতনতা সভা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং

ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুরঃ

শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নকলা উপজেলায় বিভিন্ন বাজারে মনিটরিংকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা এবং নষ্ট খাবার দোকানে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে এক অভিনব ও বীভৎস উপায়ে মাংস বিক্রির অভিযোগে বাবুল মিয়া নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, তিনি বাজারের একটি পাবলিক টয়লেট দখল করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করে তা বিক্রি করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।

অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। বাজার মনিটরিংয়ের সময় বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ। অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাবুল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া একই উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে অপর একটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভূমি কর্মকর্তা মঞ্জুর আলম ও সহকারী আফজালের ঘুষ বানিজ্যের ডিজিটাল কৌশল

  সিরাজগঞ্জ সংবাদদাতাঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১২নং নরিনা ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ বাণিজ্যের ডিজিটাল কৌশল।  দায়িত্বের অবহেলা ও নীতি লঙ্ঘনের বিরুদ্ধে স্থানীয় দের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ভুক্তভোগীরা একক উদ্যোগে নায়েব মঞ্জুর আলম ও তার ঘনিষ্ঠ সহকারী আফজাল-এর অবিলম্বে সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক তদন্ত শুরুর দাবি জানিয়েছেন। দৈনিক সবুজ বাংলাদেশ-এর অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, উক্ত দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে দলিল খারিজ, নামজারি ও অন্য অন্য ভূমি সেবার নামে নিয়মিত ভাবে মোটা অংকের ঘুষ আদায় করে আসছেন। অভিযোগ রয়েছে প্রতিটি দলিল খারিজের জন্য হাজার হাজার টাকা দাবি করা হয়, না দিলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এক ভুক্তভোগীর দলিল খারিজের ক্ষেত্রে সহকারী আফজাল সরাসরি ১২,০০০ টাকা ঘুষ দাবি করেন এবং অর্থ না দিলে কাজ না করার হুমকি দেন। অন্যদিকে, আহসান

আরও পড়ুন
language Change