তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান

সাদাকাতুল ফিতরের আলোচনা মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান
পাঠক সংখ্যা
638

মো: শাহ আলমঃ

আমলীগোলা ছোট জামে মসজিদের জুমার খুতবায় রোজার পরিশুদ্ধি ও দরিদ্রদের সহায়তায় ফিতরার ওপর গুরুত্বারোপ ১৩ মার্চ (শুক্রবার) পুরান ঢাকার আমলীগোলা ছোট জামে মসজিদে জুমার খুতবায় খতিব মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সদাকাতুল ফিতরের গুরুত্ব ও তা আদায়ের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। খুতবায় তিনি বলেন, মুসলমানরা বর্তমানে পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছেন। এ সময়ের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী (সা.)-কে অসংখ্য নেয়ামত দান করেছেন, যার মধ্যে মাহে রমজান ও লাইলাতুল কদর বিশেষ মর্যাদাপূর্ণ। তিনি বলেন, রমজান মাসে রোজা পালনের পাশাপাশি যাকাত, ইতিকাফসহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পায়।

এসব আমলের ধারাবাহিকতায় সদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রোজার পূর্ণতা লাভ এবং সমাজের দরিদ্র মানুষের সহায়তার জন্য বিধান করা হয়েছে। মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান বলেন, সদাকাতুল ফিতর প্রদানের দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমত, রোজা পালনের সময় অনিচ্ছাকৃত ভুলত্রুটি বা বেহুদা কাজের কারণে যে ত্রুটি সৃষ্টি হয়, ফিতরা সেই রোজাকে পরিশুদ্ধ করে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের দিনে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রয়োজন পূরণ করা। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসূলুল্লাহ (সা.) সদাকাতুল ফিতর ফরজ করেছেন যাতে রোজাদার অশ্লীল কথা ও অনর্থক কাজ থেকে পবিত্র থাকে এবং দরিদ্ররা খাদ্য লাভ করতে পারে। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম; পরে আদায় করলে তা সাধারণ সদকার সমতুল্য হয়।

খুতবায় তিনি আরও বলেন, সদাকাতুল ফিতর প্রত্যেক স্বাধীন মুসলমানের ওপর ওয়াজিব, যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং তা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়। তবে যাকাতের মতো এক বছর পূর্ণ হওয়া ফিতরার ক্ষেত্রে শর্ত নয়, নির্ধারিত সময়ে নিসাব পরিমাণ সম্পদ থাকলেই ফিতরা ওয়াজিব হয়ে যায়। তিনি জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী আটা, গম, যব, খেজুর, কিশমিশ বা পনির-এগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। ফিতরার পরিমাণ হিসেবে গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা (প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা (প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২৪৭৫ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২৬৪০ টাকা এবং পনির দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২৮০৫ টাকা প্রদান করতে হবে। মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি বা তার সমমূল্য অর্থ দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।

ফিতরার পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই শুধুমাত্র সর্বনিম্ন হিসাব অনুযায়ী ফিতরা আদায় করেন। অথচ সামর্থ্যবান ব্যক্তিদের উচিত উত্তম ও বেশি মূল্যমানের পণ্য অনুযায়ী ফিতরা প্রদান করা। কারণ ইসলামে উত্তম দান সেইটি, যা দানকারীর কাছে সর্বোত্তম ও মূল্যবান। খতিব আরও বলেন, ঈদের নামাজে যাওয়ার আগে সদাকাতুল ফিতর আদায় করা উত্তম। তবে দরিদ্রদের সুবিধার জন্য ঈদের এক বা দুই দিন আগেও তা আদায় করা যেতে পারে। খুতবার শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, যদি কারও ওপর ফিতরা ওয়াজিব না-ও হয়, তবুও নফল হিসেবে ফিতরা প্রদান করলে রোজার পবিত্রতা রক্ষা হওয়ার পাশাপাশি একজন অসহায় মানুষের উপকার সাধিত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ

গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ

ডেস্ক রিপোর্টারঃ গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ সরকারের একটি সিদ্ধান্তে চরম বেকায়দায় পড়েছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস যাত্রীরা। অত্র অঞ্চলের যাত্রীরা আগে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে দক্ষিন-পশ্চিম অঞ্চলের ২১ জেলার নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতো। যানজট নিরসনের অজুহাতে সরকার সায়েদাবাদ-মহাখালী-গাবতলী এবং গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু সরকারের এহেন সিদ্ধান্ত সময় সাপেক্ষ বিষয় হওয়ায় গাবতলী,সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালগুলো যথাস্থানেই বহাল রয়েছে। কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় শুধুমাত্র ফুলবাড়িয়া বাস টার্মিনালের ক্ষেত্রে। গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অগণিত বাস যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে চলাচল করে। খোদ রাজধানীর মধ্যবর্তী স্থানে ফুলবাড়িয়া আন্তঃজেলা বিআরটিসি বাস টার্মিনালের অবস্থান হওয়ায় যাত্রীরা খুব সহজেই এখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতেন। কিন্তু সম্প্রতি ঢাকা মহানগরী যানজট নিরসন সংক্রান্ত

আরও পড়ুন
language Change