মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলায় মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জেলা সিভিল সার্জন অফিস। 'পরিচ্ছন্ন পরিবেশ রাখি, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শহর ও আশপাশের এলাকায় বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আজ আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন নিজে উপস্থিত থেকে কার্যক্রমের তদারকি করেন। তিনি সরাসরি সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং মশার প্রজননস্থল ধ্বংস করার নির্দেশ দেন।
এসময় ডাঃ মোঃ নুরুল আমীন বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কেবল ওষুধের ওপর নির্ভর করলে চলবে না, আমাদের সচেতনতাই বড় প্রতিকার। বাড়ির আঙিনা, ফুলের টব বা টায়ারে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র। আমরা যদি সপ্তাহে অন্তত একদিন নিজেদের চারপাশ পরিষ্কার করি, তবে এই রোগ ছড়ানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষার কিট মজুদ রয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ঝোপঝাড় পরিষ্কার এবং ড্রেনে মশক নিধন পাউডার ছিটানোর কাজ তদারকি করছেন। এছাড়া হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
প্রচারণার মূল দিকগুলো হলো:
সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন বলেন, জেলার প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তাদের এই বিশেষ প্রচারণা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে বিশেষ কর্নার প্রস্তুত রাখা হয়েছে। সিরাজগঞ্জে জনস্বার্থে এই সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান মাসব্যাপী চলবে বলে জানা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত