তারিখ লোড হচ্ছে...

সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী? হবিগঞ্জ পৌর এলাকায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি  টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ

পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী?

পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দেশের বাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে সুগন্ধি বা পোলাও চালের দাম। গত ছয় মাসে কেজিপ্রতি দাম বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত। বর্তমানে ব্র্যান্ডভেদে প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ২৩০ টাকায়। খোলা পোলাও চালের দামও হু হু করে বাড়ছে। কোথাও কোথাও খোলা পোলাও চাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

কয়েক মাসের ব্যবধানে এই অস্বাভাবিক দাম বাড়ার পেছনে মোটাদাগে দুটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একটি হলো- সাম্প্রতিক সময়ে দুই দফায় বিপুল পরিমাণ সুগন্ধি চালের রপ্তানির অনুমোদন। আরেকটি বলা হচ্ছে কৃত্রিম সংকট।

রাজধানীর চাল ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বিক্রেতারা এরইমধ্যে অনেক চড়া দামে সুগন্ধি চাল কিনছেন। ফলে তাদেরও পাইকারি বাজার থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। এবছর অনেক বেশি সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দেওয়ায় এই দাম বাড়ছে বলে পাইকারি বাজারে গুঞ্জন রয়েছে। তবে রপ্তানিকারকরা বলছেন, মিল মালিক ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে।

গত জুন ও চলতি জুলাই মাসে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ৩২০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই রপ্তানির সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫০০ টন রপ্তানির অনুমোদন পেয়েছে সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলস। এছাড়া এলিন ফুড প্রোডাক্টসকে ৪০০ টন ও খান অ্যাগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসরকে ৩০০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ১০০ থেকে ২০০ টন পর্যন্ত চাল রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে। যদিও এই রপ্তানি অনুমোদনের কয়েক মাস আগে থেকেই সুগন্ধি চালের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তবে, রপ্তানি অনুমোদনের পর দাম আরো দ্রুত বেড়ে চলছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্র্যান্ডভেদে প্যাকেটজাত পোলাও চাল (চিনিগুঁড়া/কালিজিরা) কেজিপ্রতি সর্বনিম্ন ২১০ থেকে সর্বোচ্চ ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খোলা পোলাও চাল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে। দাম বাড়ার কারণে অনেকেই এখন আগের কম দামের প্যাকেটজাত পোলাও চাল বেশি দামে বিক্রি করছেন। আবার কেউ কেউ প্যাকেটের চাল খোলা হিসেবে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

মুগদা বাজার থেকে ১৯০ টাকায় এক কেজি চিনিগুঁড়া পোলাও চাল কিনে ক্ষোভ প্রকাশ করেন আব্দুস সত্তার। তিনি ঢাকা পোস্টকে বলেন, আগে শুনতাম ইলিশ মাছ, চিংড়ি মাছ রপ্তানি হয় বলে দাম বেশি থাকে। এখন দেখতেছি পোলাও চালও রপ্তানি হলে দাম বাড়ে। কৃষি প্রধান দেশ হয়েও যদি পোলাও চাল এত দাম দিয়ে কিনতে হয়, সেটি আমাদের জন্য দুঃখজনক।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, একমাস আগেও পাইকারি বাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) সবচেয়ে বেশি বিক্রীত সুগন্ধি চাল চিনিগুঁড়ার (ভালো মানের) দাম ছিল ৭ হাজার ৫০০ টাকা। বর্তমানে দাম বেড়ে ৯ হাজার ৫০০ টাকায় উঠে গেছে। অর্থাৎ এক মাসে বস্তাপ্রতি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে ২ হাজার টাকা।

মানিকনগর মোল্লা রাইস ভাণ্ডারের স্বত্বাধিকারী মোকলেছ উদ্দিন মোল্লা ঢাকা পোস্টকে জানান, পাইকারি বাজারে শোনা যাচ্ছে রপ্তানির কারণে পর্যাপ্ত চাল পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যেই গত একমাসে চিনিগুঁড়া সুগন্ধি চালের দাম বস্তাপ্রতি ২৫ শতাংশের বেশি বেড়েছে। এখনো চাহিদা অনুযায়ী চাল পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি ঠিক না হলে দাম আরো বাড়তে পারে।

তবে, বাংলাদেশ চাল রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ ইশাকুল হোসেন জানান, গত এক মাসে মাত্র দুই হাজার টনের মতো চাল রপ্তানি হয়েছে। কৃষকরা যেন ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার রপ্তানির অনুমোদন দিয়েছে। কিন্তু কিছু মিল মালিক চাল মজুত করে রেখেছে এবং দাম বাড়িয়ে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টায় রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে কম করে হলেও বার্ষিক ১০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়। যেখানে অভ্যন্তরীণ চাহিদা মাত্র চার লাখ টন। ফলে উদ্বৃত্ত থাকে প্রায় ছয় লাখ টন। এমন পরিস্থিতিতে উদ্বৃত্ত চালের একাংশ রপ্তানি হলে দেশীয় বাজারের সরবরাহে ঘাটতি তৈরি হওয়ার কথা নয়। বরং এই বাজার অস্থিরতা দেশের কৃষি রপ্তানি সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

অবশ্য দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম সংকট তৈরির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন। তার মতে, সুগন্ধি ধানের উৎপাদন কমে যাওয়া, জ্বালানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি এবং বিয়ে-সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়া এই সংকটের তৈরি করেছে। এজন্য বাজার স্থিতিশীল রাখতে সাময়িকভাবে পোলাও চাল রপ্তানি বন্ধ রাখার পরামর্শ দেন তিনি।

ব্যবসায়ীদের কেউ কেউ দাবি করছেন যে, আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি থাকায় স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে দাম বাড়ছে। এবার প্রতি কেজি চাল রপ্তানির সর্বনিম্ন মূল্য ১ দশমিক ৬০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে বর্তমান ডলার রেট অনুযায়ী প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন রপ্তানি মূল্য ১৯৭ টাকা। অথচ, একমাস আগে যখন চাল রপ্তানির অনুমোদন মিলেছে তখন দেশে প্রতিকেজি চিনিগুঁড়া পোলাও চাল বিক্রি হতো ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। সাম্প্রতিক সময়ে রপ্তানির চেয়ে স্থানীয় বাজারে দাম কম হওয়ায় এটি সমন্বয় হয়েছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমাদের দেশে বছরে ১০-১২ লাখ টন সুগন্ধি চাল উৎপাদন হয়। বার্ষিক অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও যা থেকে কয়েক লাখ টন উদ্বৃত্ত থেকে যায়। ওই উদ্বৃত্ত অংশ থেকেই মাত্র কয়েক হাজার টন চাল বিভিন্ন দেশে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এই যে রপ্তানি হবে এটিও বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা কিনবেন। সেই অর্থে দেশের মানুষের স্বার্থেই রপ্তানি হবে।

তিনি বলেন, রপ্তানির কারণে দাম বাড়ার যে গুঞ্জন উঠেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যবসায়ীরা এটিকে অজুহাত হিসেবে দেখিয়ে, সুযোগে দাম বাড়িয়ে নিচ্ছেন। তাছাড়া, পরিবহন খরচ বৃদ্ধি ও জ্বালানি সংকটের যে অজুহাত দেওয়া হচ্ছে সেটিও অযৌক্তিক। যদি জ্বালানি ও পরিবহনের জন্য দাম বাড়তো, তাহলে অন্যান্য চলেরও দাম বাড়ার কথা। এটি সম্পূর্ণ একটি ‘কৃত্রিম সংকট’, যা ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য তৈরি করছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০০৯-১০ অর্থবছরের দিকে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে সুগন্ধি চাল রপ্তানি শুরু হয়। প্রথমবার মাত্র ৬৬৩ টন রপ্তানি হলেও ২০১৯-২০ অর্থবছরে এ পরিমাণ ১০ হাজার ৮৭৯ টনে উন্নীত হয়। পরে ২০২০-২১ অর্থবছরে সাড়ে ৮ হাজার টন এবং ২০২১-২২ অর্থবছরে ৫ হাজার ১০০ টন সুগন্ধি চাল রপ্তানি হয়েছিল। এরপর ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে সরকার সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন স্থগিত রেখেছিল। ২০২৪-২৫ অর্থবছরে দুই দফায় ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি মিলেছিল, যার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিল সরকার। এবার দুই দফায় রপ্তানির লক্ষ্য প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৪৫ হাজার ৩২০ টনে উন্নীত করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শার্শায় ইউনিয়ন বিএনপি”র সভাপতি পদে বিপুল ভোটে খোকনের জয়

আলী রেজা রাজু : যশোরের শার্শার উৎসব মুখর পরিবেশে লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষণপুর স্কুলে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট সংখ্যা ৮। সভাপতি পদে আহসান হাবিব খোকন ৩৫০ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শামসুর রহমান পেয়েছেন ৩২১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহম্মেদ পেয়েছেন ১০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন লিটন পেয়েছেন ৩৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৭৬ ভোট। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান ও সিরাজুল ইসলাম। নির্বাচিতদের শুভেচ্ছা

আরও পড়ুন
language Change