শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন নাংলী টহল ফাঁড়ির সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাসিন্দা ধলু বয়াতির বসত বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। (১৩ মার্চ) শুক্রবার বিকালে স্থানীয় লোকজন সাপটিকে দেখতে পেয়ে খবর দিলে স্থানীয় বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা এসে উদ্ধার করে সাপটি আনুমানিক ১০ ফুট লম্বা অজগর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে সাপটি ছুটে আসে লোকালয়ে।
এই বিষয় জানতে চাইলে নাংলী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা বলেন খবর পাওয়া মাত্র বন বিভাগ ও স্থানীয় ভিটিআরটি সদস্যদের নিয়ে এসে উদ্ধার করি। উদ্ধার শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অক্ষত অবস্থায় সুন্দরবনের নাংলী টহল ফাঁড়ির গহীন বনে অবমুক্ত করি, তিনি আরও জানান" সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত