আলাউদ্দিন কবির, রংপুরঃ
রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের সাজাপুর এলাকায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর সূচনা ঘোষ (৩২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে এই ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপুর এলাকার বাসিন্দা শ্রী শংকর ঘোষের পরিবারে দীর্ঘ দিন ধরেই অভাব-অনটন চলছিল। শারীরিক প্রতিবন্ধী শংকর ঘোষ পেশায় একজন ক্ষুদ্র মুদি দোকানি। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে (১২) এবং মাত্র দেড় বছর বয়সী ছোট ছেলে জয়দেব ঘোষকে নিয়ে ছিল তাদের সংসার।
শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ অথবা চরম মানসিক বিষাদ থেকে গৃহবধূ সূচনা প্রথমে তার শিশু সন্তানকে গলা টিপে হত্যা করেন এবং পরবর্তীতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে নিজে আত্মহননের পথ বেছে নেন।
প্রতিবেশীদের দাবি, অভাবের সংস
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত