শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক রবিবার ১৫ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ রবিবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ জন সদস্যকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী মো: সিরাজ মোল্লা (৫৫), মো: মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭) সকলেই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত