তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী

আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম

আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন ফায়ার ফাইটার মোঃ সাদ্দাম হোসেনকে ঘিরে নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত দায়িত্ব পালন না করে সচিবালয়কেন্দ্রিক তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, কাগজে-কলমে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত থাকলেও বাস্তবে তিনি সচিবালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে একটি প্রভাবশালী চক্রের অংশ হয়ে ওঠেন। বিশেষ করে বিভিন্ন সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সখ্যতার মাধ্যমে বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক সুবিধা আদায়ের নামে তদবির পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, গত ৬ থেকে ৭ বছর ধরে তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও প্রভাব খাটিয়ে চাকরিতে বহাল ছিলেন। এ সময়ে তাকে সচিবালয়ে অবাধ যাতায়াত করতে দেখা গেছে, যা সাধারণ ফায়ার সার্ভিস সদস্যদের ক্ষেত্রে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে একাধিকবার অভ্যন্তরীণভাবে অভিযোগ উঠলেও প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেক কর্মকর্তা ব্যবস্থা নিতে সাহস পাননি। বরং কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও হয়রানির অভিযোগও রয়েছে।

লালবাগ ফায়ার স্টেশনে সংযুক্ত থাকাকালীন সময়েও তিনি অধিকাংশ সময় সচিবালয়ে অবস্থান করতেন বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিসের মাঠপর্যায়ের দায়িত্ব পালন না করে তিনি রাজধানীর বিভিন্ন স্থানে বৈঠক, যোগাযোগ ও তদবির নিয়েই ব্যস্ত থাকতেন বলে জানান একাধিক সহকর্মী।

অভিযোগ রয়েছে, তিনি একাধিক দামী মোবাইল ফোন ব্যবহার করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন, যা তার সরকারি বেতনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হচ্ছে। নিয়মিত বিমানযোগে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত, রাজধানীর অভিজাত রেস্টুরেন্টে বৈঠক ও আড্ডা—এসব কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

এছাড়া বিভিন্ন নারী কর্মকর্তার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং সেটিকে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করার অভিযোগও শোনা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন এবং নিজের অবস্থান শক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের আরেকটি দিক হলো, বদলি ও পদোন্নতির তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে তার সম্পৃক্ততা। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা দরকার। প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।”

অন্যদিকে, অভিযুক্ত মোঃ সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। অন্যথায় একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সৎ ও দায়িত্বশীল সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ খুলনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন বিভাগের মেধাবী ছাত্রী তুলি হালদার। গতকাল খুলনা জেলা পরিষদের সামনে দ্রুতগামী একটি ইজিবাইকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় তুলি হালদার খুলনা জেলা পরিষদের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বেপরোয়া গতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুলি হালদার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর পশ্চিমপাড়া গ্রামের নিবাসী তরুণ হালদারের বড় মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অত্যন্ত মেধাবী ও উজ্জ্বল শিক্ষার্থী ছিলেন। তুলির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন

আরও পড়ুন
language Change