তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা

তেল সংকটে সেচ বন্ধ পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুন, খাগড়াছড়িঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশজুড়ে ডিজেল ও জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে বোরো সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বিশেষ করে পার্বত্যাঞ্চলে এর প্রকট প্রভাব দেখা দিয়েছে। তেল না পেয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং অতিরিক্ত দামের কারণে কৃষকরা সেচ পাম্প চালাতে পারছেন না, ফলে ফসলহানির আশঙ্কা তৈরি হয়েছে।
পাহাড়ি জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তীব্র ডিজেল সংকটের কারণে সেচ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। ডিজেলের অভাবে অধিকাংশ সেচ পাম্প অচল থাকায় কৃষকরা সময়মতো জমিতে পানি দিতে পারছেন না। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দেখা দিয়েছে বড় ধরনের ফসলহানির আশঙ্কা। ফলে সংশ্লিষ্টরা ধারণা করছেন এসব এলাকায় খাদ্যভাব সন্নিকটে।

উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে গেলে দেখা যায়, সেচের অভাবে কৃষিজমির মাটি ফেটে চৌঁচির হয়ে গেছে। দীর্ঘদিন ফসলি জমিতে পানি দিতে না পারায় ধান, মরিচসহ বিভিন্ন মৌসুমি শাক সবজির ক্ষেত শুকিয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, দীঘিনালায় ডিজেলের তীব্র সংকটে একটি মাত্র ফিলিং স্টেশনকে কেন্দ্র করে প্রতিদিন দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। ডিজেলের অভাবে তারা পাম্প মেশিন চালাতে পারছেন না। ফলে জমিতে প্রয়োজনীয় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দিনের পর দিন জমিতে পানি দিতে না পারায় পোকামাকড়ের উপদ্রব সহ পর্যাপ্ত ফসল ফলছে না।

মধ্য বোয়ালখালী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বলেন, পানি না পেয়ে ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। বোরো ধান চাষে সবচেয়ে বেশি প্রয়োজন পানি। পানি না পেলে গাছের শেকড় শুকিয়ে যায়, ফলে ফলন কমে যায়। একই দুঃখ প্রকাশ করে কৃষক নির্মল চাকমা বলেন, ধান গাছের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে পানির প্রয়োজন হয়-বিশেষ করে রোপণ, কুশি গজানো এবং শিষে দুধ আসার সময়। এসময় পানি না পেলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। গত দুই সপ্তাহ ধরে তেল সংগ্রহ করতে না পারায় চাষাবাদের জমিতে নিয়মিত সেচ বন্ধ রয়েছে। এবারের ফসল তলানিতে চলে গেলো।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, বর্তমানে ডিজেল সংকটের কারণে কৃষকরা সেচ কার্যক্রমে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বোরো ধান চাষের জন্য নিয়মিত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, আমরা কৃষকের পাশে আছি। তাদের জন্য জ্বালানি তেল সংগ্রহের ব্যবস্থা চলমান রয়েছে। সরকার ও প্রশাসনের কাছে কৃষকদের দাবি, দ্রুত সংকট কাটিয়ে ডিজেল সরবরাহ স্বাভাবিক করে চলতি মৌসুমে বোরো ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হতে কৃষকদের পাশে দাড়ানো। অন্যথায় পাহাড় তথা দেশের খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

বিনোদন ডেস্কঃ দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করার এই অমানবিক ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে। জানা যায় এই নাটকে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করছেন প্রবীণ অভিনেতা শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী। ঘটনার সূত্রপাত একটি উপহার দেওয়াকে কেন্দ্র করে। তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে গিয়েছিলেন সামিয়া অথৈ। কিন্তু তিশা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেই উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান। মূল অঘটনটি ঘটে গত ২মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে

আরও পড়ুন
language Change