ডেস্ক রিপোর্টঃ
জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে দুইদিন ধরে চলা আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি- এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেয়া হলো না। সরকার এত ভীত কেন?
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত