তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো

‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥
হাসিনা পালালেও তার দোসররা এখনো ব্যবসা করে যাচ্ছে তাও আবার সরকারের কোষাগারে ১ টাকাও জমা না দিঢে তাতে করে গত ৫ বছরে প্রায় ৭শত কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মিক্ষিন হয়েছে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জমিতে পাঁচ বছর ধরে ৮৩টি মোবাইল টাওয়ার বসিয়ে ব্যবসা করছে অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান এডোটকো বাংলাদেশ। অথচ এই পাঁচ বছরে এক টাকাও ভাড়া বা কর আদায় করেনি ডিএনসিসি। বিদ্যমান বাজারদর অনুযায়ী, এই সময়ে করপোরেশনের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা।

২০২১ সালের ৭ জুন তৎকালীন মেয়র আতিকুল ইসলামের আমলে এডোটকো বাংলাদেশের সঙ্গে ডিএনসিসির একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এতে বলা হয়, এডোটকো ডিএনসিসি এলাকার ২৪৯টি স্থানে মোবাইল টাওয়ারের সঙ্গে স্মার্ট স্ট্রিট ফার্নিচার স্থাপন করবে। এর মধ্যে থাকবে এয়ার কোয়ালিটি সেন্সর, স্মার্ট বিন, সিসি ক্যামেরা, এলইডি লাইট এবং ওয়াইফাই সুবিধা।

চুক্তিটি করা হয় ডিএনসিসির রাজস্ব বিভাগকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। অথচ সিটি করপোরেশনের জমিতে যে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি ও ভাড়া নির্ধারণের দায়িত্ব রাজস্ব বিভাগের। এডোটকোর সঙ্গে ডিএনসিসির চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাশেম। সংশ্লিষ্টরা বলছেন, এটি তার এখতিয়ারের বাইরে ছিল।

নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির একজন কর্মকর্তা বলেন, ‘এটি ছিল একটি সাজানো প্রক্রিয়া। রাজস্ব বিভাগকে জানালে তারা অবশ্যই ভাড়া ও করের বিষয়টি তুলত। স্বচ্ছতা এড়াতেই নগর পরিকল্পনা বিভাগকে দিয়ে এটি করানো হয়েছে।
তবে বর্তমানে নগর উন্নয়ন অধিদপ্তরে কর্মরত মাকসুদ হাশেমের দাবি, যথাযথ অনুমোদন নিয়েই তিনি স্বাক্ষর করেছিলেন।

ডিএনসিসির নথিপত্র এবং গত ৮ ফেব্রুয়ারি ডিএনসিসি ও এডোটকোর মধ্যে অনুষ্ঠিত সভার তথ্য অনুযায়ী, প্রতিটি মোবাইল টাওয়ার ডিএনসিসির প্রায় ৯ বর্গফুট জমি দখল করে আছে। ৮৩টি টাওয়ার এভাবে পাঁচ বছর ধরে বিনামূল্যে সরকারি জমি ব্যবহার করে আসছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান বাজারদর অনুযায়ী, প্রতিটি টাওয়ার থেকে বছরে গড়ে ১ লাখ ৮০ হাজার টাকা ভাড়া পাওয়ার কথা। সেই হিসাবে ৮৩টি টাওয়ার থেকে বছরে আয় হওয়ার কথা ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা। পাঁচ বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে সাত কোটি ৪৭ লাখ টাকা।

ডিএনসিসির বর্তমান প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান সভায় জানান, এডোটকো পাবলিক স্পেসে মোবাইল টাওয়ার স্থাপন করে অর্থ উপার্জন করছে, কিন্তু পাবলিক স্পেস ব্যবহারের জন্য ডিএনসিসিকে কোনো কর বা ভাড়া পরিশোধ করছে না। তৎকালীন চুক্তিতে কোনো ভাড়া ধার্য ছিল না।

ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী জানান, শুরুতে এডোটকো তাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু তাদের প্রস্তাবিত ডাস্টবিন ও লাইট সিটি করপোরেশনের জন্য জরুরি ছিল না বিধায় তারা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা সরাসরি মেয়রের কার্যালয় থেকে অনুমোদন বাগিয়ে নেয়।
এডোটকোর দাবি, তারা এখন পর্যন্ত ৮৩টি স্থানে স্মার্ট স্ট্রিট ফার্নিচার স্থাপনের কাজ সম্পন্ন করেছে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। সরেজমিনে বিজয় সরণি ও নতুনবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, বিজয় সরণিতে ফ্রি ওয়াইফাই সংযোগ থাকলেও তা অকেজো। নতুনবাজারে স্মার্ট ডাস্টবিনের কোনো অস্তিত্ব নেই। কোথাও কোথাও কেবল ভাঙা ডাস্টবিন পড়ে আছে। কিছু লোকেশনে সিসি ক্যামেরা এবং অন্যান্য ডিভাইসও পাওয়া যায়নি।

এডোটকোর প্রতিনিধিদের দাবি, চুরি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া কারিগরি জটিলতার কারণে ডিএনসিসির ওয়েবসাইটের ড্যাশবোর্ডের সঙ্গে ডিভাইসগুলোর ইন্টিগ্রেশন প্রক্রিয়াও বিলম্বিত হয়েছে।

এ নিয়ে এডোটকো বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান আমিনা মুন্নি বলেন, তারা বিটিআরসির নীতিমালার মধ্যেই কাজ করছেন। বর্তমানে ডিএনসিসি চুক্তিটি পর্যালোচনা করছে এবং তারা একটি বাণিজ্যিক কাঠামোর আওতায় আসতে ডিএনসিসির সঙ্গে কাজ করতে আগ্রহী।

স্মার্ট ফার্নিচার প্রসঙ্গে অবশ্য ভিন্ন ব্যাখ্যা হাজির করেছেন আমিনা মুন্নি। তার দাবি, ‘সে সময় টাওয়ারের সঙ্গে স্মার্ট স্ট্রিট ফার্নিচার (এয়ার কোয়ালিটি সেন্সর, স্মার্ট বিন, সিসি ক্যামেরা, এলইডি লাইট, ওয়াইফাই) সংযুক্ত করার চুক্তি ছিল না। শুধু টাওয়ারে এসব সুবিধার জন্য জায়গা রাখার চুক্তি ছিল, সুবিধাগুলো সিটি করপোরেশনের দেওয়ার কথা ছিল।

অস্পষ্টতা কাটাতে ডিএনসিসি এখন ২০১৬ সালের কর বিধিমালার ২৯৮(ঘ) ধারা অনুযায়ী ফি আদায়ের কথা ভাবছে। ধারাটি মূলত বিলবোর্ডের জন্য প্রযোজ্য হলেও এক্ষেত্রে তা প্রয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘করপোরেশনে অতীতে যে ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। এডোটকোর সঙ্গে এই অসম চুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং বকেয়া রাজস্ব আদায়ের পথ খোঁজা হবে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

হাটহাজারী ( চট্টগ্রাম )প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডেস্কটপ কম্পিউটার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপি। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো৷ শাহিদুল আলম। ইউপি সদস্য শফিউল আজমের সঞ্চলনায় বক্তব্য রাখেন ধলই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুণ, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক প্রমুখ। অনুষ্ঠান শেষে এলাকার ২১ জন দু:স্থ মহিলাকে

আরও পড়ুন
language Change