তারিখ লোড হচ্ছে...

ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড ​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু

কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু
পাঠক সংখ্যা
638

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিজারিয়ান অপারেশনের পর জটিলতায় শিরিনা আক্তার (১৮) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ক্লিনিক ও দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। নিহতের মরদেহ হাসপাতালের সামনে রেখে অনশন করছেন তারা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী শিরিনা আক্তার গত ২৫ মার্চ কালিহাতী উপজেলা সদরের বেসরকারি এম রহমান হাসপাতালে ভর্তি হন। ওইদিনই ডা.মিরুফা তানজীন সুমির তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে ২৮ মার্চ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান তিনি।

স্বজনদের অভিযোগ, বাড়িতে যাওয়ার পর থেকেই শিরিনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিলে ৮ এপ্রিল পুনরায় তাকে একই ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ এপ্রিল আবারও তার অস্ত্রোপচার করা হয়।

অভিযোগ রয়েছে, দ্বিতীয়বার অপারেশনের পর অবস্থার আরও অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার আগেই বা নেওয়ার পরপরই তার মৃত্যু হয় বলে জানা যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রথম অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় রোগীর পেটের ভেতরে গজ রেখে দেওয়া হয়েছিল, যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে মরদেহ রেখে অনশন শুরু করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, উক্ত ক্লিনিকে এর আগেও একাধিক রোগী চিকিৎসা অবহেলার শিকার হয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, ঘটনার পর সকালে ক্লিনিকের সামনে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ নিহত ২, আহত ৫০

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদার নিহত হয়েছেন। হামলায় এসএম জিলানীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। এছাড়া কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহত অন্যজনের নাম লিটন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, রাজু বিশ্বাস, মাহাবুব খান মুরাদ, লিন্টু মন্সী, গোপালগঞ্জের সালমান সিকদার, সুজন সিকদার, সবুজ সিকদার, ঢাকার

আরও পড়ুন
language Change