তারিখ লোড হচ্ছে...

হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে ইশরাক নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত,৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা দীঘিনালায় ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মানসম্মত মজুরি দাবি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিরাজগঞ্জে সংসদ সদস্যের বহরে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন

দীঘিনালায় ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল

পাঠক সংখ্যা
638

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের কোরআন মাজিদের সবক প্রদান করা হয়। সবক প্রদান করেন খাগড়াছড়ি পৌর ওলামা দলের সভাপতি শায়খ হাফিজ তাবারক হুসাইন।

এ সময় তিনি কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও সৎ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোরআন শুধু পাঠের জন্য নয়, বরং এর শিক্ষা ও আদর্শ জীবনে বাস্তবায়নের মাধ্যমেই একজন মানুষ সুন্দর ও নৈতিক জীবন গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে কোরআনের সবক গ্রহণ করেন মোঃ তাসকিন, মো. আবদুর রহমান, মো. রায়হান, মো. শরিফ, মো. নাহিদ, মো. আবদুল, মো. মাহিন, মো. জুবায়ের, মো. রিফাত-১ ও মো. রিফাত-২।

বক্তারা বলেন, পবিত্র কোরআন মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন শিক্ষা মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। তাই কোরআন তিলাওয়াতের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা অনুধাবন করে তা ব্যক্তিজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তারা।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল-আজিজী বলেন, “কোরআন শিক্ষা শুধু তিলাওয়াত শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; কোরআনের শিক্ষা ও আদর্শকে জীবনে ধারণ করাই এর মূল উদ্দেশ্য। আমরা চাই, এখান থেকে শিক্ষার্থীরা কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।”

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খাগড়াছড়ি ইত্তেহাদুল ওলামার উপদেষ্টা এবং খাগড়াছড়ি সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ।

অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জামালুল হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা মাহবুবুর রহমান, জামতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমেদ, বেতছড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ জামাল, দীঘিনালা ওলামা দলের সভাপতি হাফেজ শরিফ, মেরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান নসু এবং ছোট মেরুং বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সভাপতি মালেক কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল-আজিজী।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মেরুং, মানিকছড়ি ও আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে কোরআনের সবক গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

আমতলীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

হাফিজ খান, বরিশালঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনার আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আমতলী উপজেলার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান এবং জেলা মিডিয়া, প্রচার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ আবদুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমতলী পৌরসভা শাখার সভাপতি মোঃ নিজাম উদ্দিন শিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি

আরও পড়ুন
language Change