তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

বটিয়াঘাটায় সরকারি নির্দেশ উপেক্ষা করে শৈলমারী নদী দখলের মহোৎসব

বটিয়াঘাটায় সরকারি নির্দেশ উপেক্ষা করে শৈলমারী নদী দখলের মহোৎসব
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনার বটিয়াঘাটায় সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পলি ভরাট হওয়া শৈলমারী নদী দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলার হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর জায়গা দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন পাকা-আধাপাকা ইমারত ও মৎস্য ঘের। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভরাট হওয়া শৈলমারী নদীর এখন আর কোনো অস্তিত্ব নেই। নদীর বুকে ভেড়িবাঁধ দিয়ে একের পর এক মৎস্য ঘের ও ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।

নদীটি বর্তমানে সরু নালায় পরিণত হয়ে চরে রূপান্তরিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী দখলদারেরা প্রশাসন ও দলীয় হাইকমান্ডের নাম ভাঙিয়ে এই দখলের মহোৎসবে মেতে উঠেছে। ১৯৯৬ সালে এলজিইডি বিভাগ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বটিয়াঘাটা শৈলমারী ব্রিজটি নির্মাণ করে। এরপর থেকেই নদীটি নাব্যতা হারাতে শুরু করে। বর্তমানে নদীটি ভরাট হয়ে যাওয়ায় বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার সাধারণ মানুষের পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে আগামী বর্ষা মৌসুমে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নে বোরো মৌসুমে ধানের চাষ ব্যাহত হয়েছে।

উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও তার সুফল মিলছে না। গত রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় জলমা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. কামরুজ্জামান এলাকাটি পরিদর্শন করেন। তিনি সরকারি জমিতে নির্মিত ঘর ৩ দিনের মধ্যে সরিয়ে নেয়া এবং খননকৃত মাটি ভরাট করার নির্দেশ দিলেও দখলদারেরা তা অমান্য করে পুনরায় দখল কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান নদীটি খননের মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অবৈধ দখলদারদের হাত থেকে নদীটি রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেসি বনাম লেভানদোভস্কি: শেষ হাসি হাসবে কে?

দুজনই নেতা। একজনের বাহুতে আর্জেন্টিনার আমর্ডব্যান্ড। আরেকজনের কাঁধে পোল্যান্ডের দায়িত্ব। তারা শুধু অধিনায়ক নয়, দুই দলের প্রাণভোমরাও। দুজনকেই মুখোমুখি দাঁড় করিয়েছে বিশ্বকাপ। লড়াইয়ের নাম ‘মেসি বনাম লেভানদোভস্কি’, যা জাগিয়েছে একটি প্রশ্ন শেষ হাসি হাসবে কে?   বুধবার রাতে দোহায় ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড। জয়ী দল নিশ্চিত করবে নকআউট পর্ব। আর্জেন্টিনা হেরে গেলে তাদের বিদায় সুনিশ্চিত। তবে পোল্যান্ড হারলেও সুযোগ থাকবে তাদের। আবার ড্র করে দুই দলেরই পরের রাউন্ডে যাবার সুযোগ রয়েছে, যদি সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফল তাদের পক্ষে যায়।   এক কথায়, ‘সি’ গ্রুপের শেষ ম্যাচ’ডেতে হিসেবের মারপ্যাঁচে পড়েছে চার দল। এরপরই মধ্যে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ‘মেসি বনাম লেভা’ লড়াই। বলা বাহুল্য, তাদের কল্যানেই এখন পর্যন্ত নকআউট খেলার স্বপ্ন দেখছে দুই দল। মেসির গোলেই সৌদি আরব ম্যাচে প্রথমে এগিয়ে

আরও পড়ুন
language Change