তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন

হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘কথা চলবে, কলম চলবে, বলে যাবো, লড়ে যাবা’সহ নানা প্রতিবাদী স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, হাসিনা সরকারের সময় অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ঘটনার সঙ্গে হাসান নাসিমের গ্রেপ্তারের মিল রয়েছে। বক্তারা আজকের শুনানিতে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, এখানে দাঁড়িয়ে আমার লেখক মুশতাক ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের কথা মনে পড়ছে। আমরা তাদের ভুলে যাইনি। হাসিনা সরকার লেখক মুশতাককে বাসা থেকে তুলে নিয়ে গুম করেছিল। হাসান নাসিমকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় আমাদের সেই স্মৃতিই ফিরে এসেছে। আবার তাকে কারাগারে পাঠানোয় আমরা কিশোরের কথাও স্মরণ করেছি।

তিনি আরও বলেন, হাসান নাসিমকে যে মামলায় তুলে নেওয়া হয়েছে, সেখানে তিন ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার দেখানোর কথা থাকলেও তা করা হয়নি। এমনকি তার ভাই ডিবি কার্যালয়ে গেলেও কারও কাছ থেকে কোনো সাড়া পাননি। পরে তার জামিনও মঞ্জুর হয়নি।জাহিদ আহসান দাবি করেন, আজকের শুনানিতে হাসান নাসিমকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তিনি সরকারের নীতির সমালোচনা করার ক্ষেত্রে লেখক, শিল্পী, চিত্রশিল্পী ও কার্টুনিস্টদের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, হাসিনার আমলে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ব্যবহার করে সে সময়কার সরকার জনগণের কণ্ঠরোধ করেছিল।

এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই একই আইন ব্যবহার করে মানুষের বাকস্বাধীনতা হরণ করছে। তিনি দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমের মুক্তির দাবি জানান। বিএনপি সরকারের উদ্দেশে খান তালাত রাফি বলেন, সরকার গঠনের দুই মাসের মাথায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ নানা সংকটে মানুষ বিপর্যস্ত। আপনারা হাসিনা হয়ে ওঠার যে মিশনে নেমেছেন, তা বাদ দিয়ে দেশের মানুষের জন্য জরুরি বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলুন। আপনারা হাসিনা হয়ে উঠতে চাইলেও, আমরা তা হতে দেব না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল

স্টাফ রিপোর্টার :  জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল। এদিন জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের। স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা রফিকুল ইসলাম নামে একজন বলেন,আমরা মিরপুর থেকে পরিবার নিয়ে এসেছি। যাদের জীবনের বিনিময়ে দেশে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে।এ এক শিক্ষার্থী বলেন, আমরা দেশ স্বাধীন হতে দেখিনি। তবে যারা দেশকে স্বাধীন করেছেন তাদের আত্মত্যাগের কথা আমরা জেনেছি। আমরা

আরও পড়ুন
language Change