তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম

বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুসারে বিএমইউ রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ করা হল। প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নিযুক্তির মেয়াদ চার বছর হবে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করছেন তিনি। এর আগে ২০০৩ সালে তিনি সহকারী অধ্যাপক পদে যোগ দেন, অধ্যাপক পদে পদোন্নতি পান ২০১২ সালে।

অধ্যাপক নজরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণের পর তৎকালীন বিএসএমএমইউ থেকে এমফিল এবং এমডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে অর্জন করেন এফসিপিএস ডিগ্রি। দেশে-বিদেশে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ইনডেক্সড জার্নালে তার ১১টি গবেষণা প্রকাশিত হয়েছে। তা ছাড়া নন- ইনডেক্সড জার্নালে তার ২৩ গবেষণা প্রকাশিত হয়েছে। অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম একজন রেডিওলজিস্ট। তিনি মূলত একজন নিউরো রেডিওলজিস্ট। রেডিওলজির ওপর এরপর তিনি এফসিসিপিএস, এমডি, এমফিল ডিগ্রি অর্জন করেছেন। অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা জীবনে তিনি এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এমফিল ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা জীবনে তিনি এই বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। বিএমইউ সূত্র জানিয়েছে, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ইনডেক্স ও নন-ইনডেক্সডসহ ৩৬টি পাবলিকেশন রয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুর, জার্মানিসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত চিকিৎসাসেবা ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশ নিয়েছেন। আল্ট্রাসাউন্ড, এক্সরে, সিটিস্ক্যান অ্যান্ড এমআরআই রিপোর্ট প্রদানে সুদক্ষ বিশেষজ্ঞ ডাক্তার মো. নজরুল ইসলাম কর্মজীবনে হবিগঞ্জের আধুনিক সরদার হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউপি নির্বাচনে প্রাণহীন ভোটে প্রানবন্ত প্রার্থী বাহারুল চৌধুরী

তরিকুল ইসলাম॥দলীয় প্রতিক নমিনেশন সিস্টেস হওয়ায় প্রার্থী ভোটারের সেতুবন্ধনে রুগ্নতা দেখা যায়। ইউপি নির্বাচনে আগের সেই উচ্ছ্বাস প্রাণবন্ততার স্পর্শ নেই। নেই পছন্দের প্রার্থীর পক্ষে পাড়া মহল্লা, বাজার ঘাটের চা’র দোকানে চায়ের কাপে ঝড় তোলা। দেখা যায়না অলিগলিতে ঝোপঝাড়ের আশপাশে ফিসফিস কান কথার নীরব আওয়াজ।প্রার্থীরা ব্যস্ত তৈল মর্দন আর লেয়াজু মেইনটেইন নিয়ে।এই সময় ব্যতিক্রম এক চেয়ারম্যান পদপ্রার্থী নড়াইল জেলা নড়াগতী থানার জয়নগর ইউনিয়নের সুযোগ্য কৃতি সন্তান বাহারুল চৌধুরী। অন্য প্রার্থীরা দলীয় প্রতিকের আশায় ব্যস্ত সময় পার করছে। সেই সময় বাহারুল চৌধুরী ইউনিয়ন বাসীর সুখ দুঃখ কান্নার সাথী। জয়নগর ইউনিয়নের আপামর জনতার বিশ্বাস ও ভালবাসার আশ্রয়স্থল, যুব সমাজের আয়কন।প্রবাসী বাহারুল চৌধুরীর কাছে চেয়ারম্যান হতে চান কেন জানতে চাইলে, তিনি বলেন-আমি দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করছি। বাড়িতে ছুটিতে গেলে অনেক নির্যাতিত নিপিড়িত মানুষের

আরও পড়ুন
language Change