কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘আমার দেশ’ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হাফিজ বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয় বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন শাখাওয়াত ।
ওই এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সালাহউদ্দিন সাংবাদিকের কলার চেপে ধরেন এবং তার লোকজন দিয়ে মারধর করেন । পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন ।
এ বিষয়ে জানতে চাইলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন। হামলায় আমি জড়িত ছিলাম না ।
দৈনিক আমার দেশ বুড়িচং উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হাফিজ বলেন, মঙ্গলবার বিকেলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা করে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সালাউদ্দিন আহমেদ সহ আরো কয়েকজনের নামে মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত