চট্টগ্রাম প্রতিনিধঃ
ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের সামনের কাচ ভাংচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
এদিন ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসার দুর্ঘটনার পর শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সাথে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়।
বচসার এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায় বলে জানান তিনি। পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ওই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত