তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ হজযাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন ব্যাপক প্রস্তুতি সৌদির প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক: চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা

রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়কের বিভিন্ন অংশে গর্ত খনন করে রক্ষণাবেক্ষণ কাজ শুরুর পর এক বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে। এরমধ্যে রাস্তাটিতে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত, কোথাও কোথাও আবার দেবে গেছে। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ।

জানা গেছে, গত ২০২৩ সালে রাস্তাটির রক্ষণাবেক্ষণ কাজের টেন্ডার করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আরসিআইপি রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। কাজের প্রাক্কলিত মূল্য ১৭ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা ধরা থাকলেও প্রায় ১৬% লেসে ১৪ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০ টাকায় নিয়ে চুক্তিবদ্ধ হন রংপুরের ঠিকাদার খায়রুল কবির রানা। এরপর ২০২৪ সালের আগস্ট মাসে কাজ শুরু হয়। এমনিতেই দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে যায়। তার ওপর রাস্তা খুঁড়ে এবং পুরাতন রাস্তার ইট-পাথর উল্টে রেখে খননের পর এক বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।

চুক্তির শর্তানুযায়ী ২০২৬ সালের ৩০ জানুয়ারি কাজটি সমাপ্তির কথা ছিল। রাজারহাট উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ওপর দিয়ে উলিপুর-কুড়িগ্রাম সড়কের সঙ্গে সংযোগ সড়কটি দুই উপজেলার জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ১২ কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং পথচারী চলাচল করেন। এছাড়া উপজেলার উমরমজিদ ইউনিয়ন থেকে রাজারহাট উপজেলা সদরে যাতায়াতের অন্যতম সড়ক এটি। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় অন্তত ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় বাসিন্দা ও অটোচালক মোস্তফা মিয়া বলেন, খননের পর কাজ বন্ধ রাখায় রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হয়।

কলেজছাত্র সুমন বলেন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের এই রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান আতা বলেন, বাড়িতে যদি আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস আসার কোনো উপায় নেই। এমনকি অসুস্থ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সও আসতে পারে না। ঠিকাদার খাইরুল কবির রানা বলেন, কিছু সমস্যা ছিল, তবে এখন কাজটি শুরু করা হয়েছে। উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব প্রদীপ কুমার বলেন, রাজারহাট থেকে আনন্দবাজার রাস্তার কাজ চলছে, কিছুদিন বন্ধ ছিল। এখন আমরা নতুনভাবে ঠিকাদারের সঙ্গে কথা বলেছি ঠিকাদার আশ্বস্ত করেছেন আর কাজ বন্ধ রাখবেন না। দ্রুত কাজটি সম্পন্ন করবেন। আশা করি, যে জনদুর্ভোগ হচ্ছে সেটি দ্রুত লাঘব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি করলেন,সিহাব ও সাব্বির

সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি করে যাচ্ছে সিহাব ও সাব্বির। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রতিনিধিদের জিজ্ঞাসা করলে তারা জানায়,যেখানে বাংলাদেশের কোথাও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক কমিটি বলে কিছু নেই,সেখানে উল্লেখিত দুইজন,সিহাব ও সাব্বির নিজেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক হিসাবে দাবি করে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে যাচ্ছে এখনো। এমনকি তারা জানান বন্যাকবলিত মানুষদের নামে ত্রাণ সংগ্রহ করেও তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করেছে।এবং শিবগঞ্জ উপজেলা মাঝিহট্ট ইউনিয়নে চালুন্জা কালিতলা হাই স্কুল এর ধর্মীয় শিক্ষক এর পদত্যাগের জন্য শিক্ষার্থীরা আন্দোলন এ নেমেছিলেন।এমতাবস্থায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিদের্শনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি সেখানে গেলে তাদের যাতায়াত খরচ ও খাবারের নাম করে প্রধান শিক্ষক এর নিকট হতে ৪৫০০ টাকা

আরও পড়ুন
language Change