তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য

বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য
পাঠক সংখ্যা
638

মো: মাসুম, বিল্লাহ খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন খেয়াঘাটে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে গড়ে উঠেছে এক শক্তিশালী টোল সিন্ডিকেট। রায়পুর-বারোআড়িয়া ও বারোআড়িয়া-ফুলবাড়ী ঘাটে চলছে ভয়াবহ টোল নৈরাজ্য। ইজারাদারদের ইচ্ছামতো অতিরিক্ত টাকা আদায় এবং যাত্রী সেবার নামে চরম ভোগান্তির কারণে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

দৃশ্যমান কোনো টোল চার্ট নেই সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটগুলোতে সরকারি বিধি মোতাবেক কোনো টোল চার্ট টাঙানো হয়নি। ফলে সাধারণ যাত্রীরা জানেনই না প্রকৃত ভাড়া কত। এই সুযোগে সিন্ডিকেটের সদস্যরা সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ অর্থ হাতিয়ে নিচ্ছে। কোনো যাত্রী অতিরিক্ত টাকার বিষয়ে প্রতিবাদ করলেই ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত ও হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভোগান্তির নতুন মাত্রা যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে রায়পুর ও বারোআড়িয়া-এই দুই ঘাটের কার্যক্রম চালানো হচ্ছে মাত্র একটি নৌকা দিয়ে।

ফলে নদী পারাপারের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও জরুরি কাজে আসা সাধারণ মানুষ। আমরা প্রতিবাদ করলে ঘাটের লোকজন আমাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। ঘাটে কোনো নিয়ম নেই, সব চলছে সিন্ডিকেটের ইশারায়। ক্ষুব্ধ একজন ভুক্তভোগী যাত্রী। হুমকির মুখে স্থানীয় ব্যবসা-বাণিজ্য অতিরিক্ত টোল আদায়ের কারণে পণ্যবাহী যানবাহন ও ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এভাবে টোল নৈরাজ্য চলতে থাকলে এই রুটে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। তারা দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

ইজারাদার ও প্রশাসনের বক্তব্য অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইজারাদার। তবে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টোল আদায়ের অনিয়ম খতিয়ে দেখতে দ্রুত তদন্ত শুরু হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের নাকের ডগায় দিনদুপুরে এমন সিন্ডিকেট চললেও কেন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর হবে কবে? দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি এলাকাবাসীর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টারঃ সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার সময় একদিন বেড়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সেটি জমা দেবে তদন্ত কমিটি। আগুন লাগার পর থেকে সচিবালয়ে সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। তবে সোমবার দুপুরে প্রথমবারের মতো সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীকে ঢোকার সুযোগ দেয়া হয়। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, সব বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা। আগুনের ঘটনায় তাকে আহ্বায়ক করে গঠন করা ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ১০ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। আগুনের উৎস ও কারণ খুঁজে বের করা ছাড়াও কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা তাও দেখবে কমিটি। প্রসঙ্গত, গত ২৫

আরও পড়ুন
language Change