তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪

স্বাক্ষর জালিয়াতি মামলার আসামি মেহেদী পুনঃপদায়ন: সরানো হলো সিভিল সার্জনকে

স্বাক্ষর জালিয়াতি মামলার আসামি মেহেদী পুনঃপদায়ন: সরানো হলো সিভিল সার্জনকে
পাঠক সংখ্যা
638


বিশেষ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতির ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের এক হিসাবরক্ষকের পুনঃপদায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওই পদায়নে আপত্তি জানানোর জেরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ অমান্যের অভিযোগে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আলোচিত ওই হিসাবরক্ষক মো. ইমরান মেহেদী হাসান আরিফের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে ভুয়া লাইসেন্স দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ২০২২ সালে রাজধানীর বনানী এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। পরে একই বছরের ৭ জুলাই তাকে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাস্তিমূলক বদলি করে বরখাস্ত করা হয়।
অভিযোগ রয়েছে, গত বছরের ২৯ জুলাই বিভিন্ন তদবিরের মাধ্যমে তিনি পুনরায় ময়মনসিংহে পদায়ন নেন। তবে সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম খান ওই পদায়নে আপত্তি জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরে আদেশ পুনর্বিবেচনার সুপারিশ করেন। সংশ্লিষ্ট মহলের দাবি, এ কারণেই তাকে ওএসডি করা হয়েছে।
এদিকে, ইমরান মেহেদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে। এ ঘটনায় গাজীপুরে দুটি জিডি ও একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
অন্যদিকে, সিভিল সার্জনের বিরুদ্ধে আউটসোর্সিং টেন্ডার বর্ধিতকরণ, ক্লিনিক-হাসপাতালের লাইসেন্স নবায়ন এবং চিকিৎসা সংক্রান্ত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। যদিও কমিটির একজন সদস্য ডা. মাঈনুদ্দিন খান জানিয়েছেন, তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।
ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ বলেন, ওএসডির সুনির্দিষ্ট কারণ তার জানা নেই। তবে আউটসোর্সিং টেন্ডার বর্ধিত করার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, “আমি কখনো জেলখাটা কোনো আসামির যোগদানের পক্ষে মত দিইনি।” এদিকে ১৫১ জন আউটসোর্সিং কর্মী নিয়োগে প্রায় ৯ কোটি টাকা অনিয়মের অভিযোগও উঠেছে, যা সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
এসব বিষয়ে ডা. ছাইফুল ইসলাম খান বলেন, “আমার বিরুদ্ধে আনা টেন্ডার সংক্রান্ত অভিযোগ সঠিক নয়। আমি প্রতিষ্ঠানের সুনাম রক্ষার স্বার্থে একজন হাজতবাসকারী ব্যক্তির যোগদানে আপত্তি জানিয়েছিলাম। সেটিই হয়তো আমার ‘অপরাধ’ হয়েছে।”
স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক বড় নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। সিভিল সার্জনকে সরিয়ে দিয়ে ওই প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল

ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল

ডেস্ক রিপোর্টঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, দুই আসামির বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি সহযোগিতা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সহ সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন
language Change