তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: আমাকে জড়াবেন না রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায় সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহারে যমুনা অয়েল কর্তৃপক্ষকে আওয়ামিলীগ নেতা আজম নাসিরের বড় ভাইয়ের চাপ ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কী সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর শাহবাগে মুখোমুখি শিক্ষক-পুলিশ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু বাগেরহাটে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি সভা ও কমিটি গঠন তপ্ত রোদে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান বিসিকে শ্রমিক লীগের মুজিব সেনারা এখন জিয়া পরিষদের নেতা! ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ মেসেজে কবুল বললে বিয়ে হয়ে যাবে? ইসলাম কী বলে প্রেসিডেন্টের চেয়ে ভয়ংকর পেশা আর নেই বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা সিরাজগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময় স্বাক্ষর জালিয়াতি মামলার আসামি মেহেদী পুনঃপদায়ন: সরানো হলো সিভিল সার্জনকে স্মার্টফোনের দাম কমিয়ে ২৫০০ টাকা করতে চায় সরকার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী গ্রেফতার শেরপুরের কৃতি সন্তান ডাঃ মহিউদ্দিন কাজল এখন মেডিক্যাল অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ তনু হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর নির্যাতন বন্ধে আইন নয়, সামাজিক সচেতনতাও জরুরি আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ দীঘিনালায় বাড়ছে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগের জোরদার নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইল বড় কালীবাড়ীতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল পানির জন্য হাহাকার মিরপুরে কলাবাগান এসটিএস আধুনিকায়ন ডিএসসিসির পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম অভিমানে নিভে গেল দশম শ্রেণির ছাত্রের জীবন খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ

ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ
পাঠক সংখ্যা
638

ফারজানা আক্তার শ্রাবণীঃ

রাজউক জোন-৩/১ এর ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ও নির্মিত একাধিক ভবন থেকে অনিয়মের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশ নগর, পল্লবী, মিরপুর ১১ তে অবস্থিত কয়েকটি ভবন থেকে নিয়মবহির্ভূত ভাবে টাকা আদায় করা হয়েছে। এছাড়াও দেওয়ানপাড়া, বাংলালিংক টাওয়ার মোড়, মাটিকাটা, ভাষানটেক রোডে অবস্থিত একাধিক ভবন মালিকের কাছ থেকেও রাজউক ইমারত পরিদর্শক শরীফ হোসেন টাকা নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তাদের দাবি, নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও নিয়মিত পরিদর্শনের সময় বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন উপায়ে অবৈধভাবে অর্থ আদায় করছে। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণ বা অনুমোদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে “হেড অফিসের মেম্বার”, “অথরাইজড অফিসার, ডিরেক্টর” এবং “পরিচালক”-এর নাম ব্যবহার করে টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগীদের বলা হচ্ছে, এসব পদে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করতে না পারলে কাজ আটকে দেওয়া হবে বা জটিলতায় ফেলা হবে। ফলে অনেকেই বাধ্য হয়ে নির্ধারিত কোনো নিয়ম না থাকা সত্ত্বেও মোটা অংকের অর্থ পরিশোধ করছেন।

তথ্যসূত্রে আরও অভিযোগ উঠে এসেছে, ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন নিজ স্বার্থ হাসিলের জন্য এই প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি দাবি করছেন, সংশ্লিষ্ট সাইট বা অবস্থান পেতে তিনি আগেই বড় অংকের অর্থ ব্যয় করেছেন, যা এখন বিভিন্ন উপায়ে আদায় করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে সাধারণ ভবন মালিক ও নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ভবন মালিকগন জানান, রাজউকের পক্ষ থেকে হয়রানির আশঙ্কায় তারা বাধ্য হয়ে এসব অর্থ দিচ্ছেন। এতে নিয়ম মেনে ভবন নির্মাণ করলেও অনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্টরা রাজউক কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের কারণে এলাকায় অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও দায়িত্বশীল সংস্থার নজরদারি কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ সংক্রান্ত একাধিক তথ্য-উপাত্ত ও অভিযোগের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, কিছু ভবনের ক্ষেত্রে রাজউকের কোনো লিখিত অনুমোদন না থাকলেও নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার রাজউক জোন-৩/১ এর ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেন এর সঙ্গে দেখা ও যোগাযোগের চেষ্টা করা হয়। অভিযুক্ত ইমারত পরিদর্শক মোঃ শরীফ হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন। এরপর কয়েকটি ভবনের তথ্য দিয়ে তাকে সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এর মধ্যে একটি ভবনে উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পরে সেই ভবনে কিভাবে পুনরায় কাজ চলমান রয়েছে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজউকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্ল্যান ছাড়া ভবন নির্মাণের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তা গুরুতর অপরাধ। লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগর বিশেষজ্ঞ ও সুশাসন সংশ্লিষ্টরা বলছেন, রাজউকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ সংস্থাটির বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেড়শ কোটি টাকা ছয় বিশ্ববিদ্যালয়ে ভাগাভাগি

স্টাফ রিপোর্টার॥ চলতি অর্থবছরে গবেষণা বাবদ পাবলিক বিশ্ববিদ্যালয়কে ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয় ২০২২-২০২৩ অর্থবছরে গবেষণা বাবদ খরচের জন্য। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট গবেষণা প্রস্তাবের বিপরীতে এ টাকা খরচ করার বিধান থাকলেও এসব বিশ্ববিদ্যালয় তা মানেনি। তারা খুশি মতো খরচ করেছে এ টাকা। কোনো ধরনের গবেষণা ছাড়াই শুধু শুধু ঢালাওভাবে বেতনের সঙ্গে এ টাকা শিক্ষকদের বিলিয়ে দেওয়া হয়েছে। যা সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় ধরা পড়েছে। তবে এখনও সেই টাকা ফেরত আনতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি ও সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি

আরও পড়ুন
language Change