তারিখ লোড হচ্ছে...

পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের

কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলেরই কিছু বিতর্কিত নেতা-কর্মীরা। বহিস্কৃত ও পর্যটক মারধোর সহ নানা অনিয়ম ও অভিযোগ রয়েছেন এসব নেতাকর্মীদের বিরুদ্ধে। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করছেন এসব বিতর্কিত নেতারা। তবে জেলা যুবদলের নেতারা বলছে, বিতর্কিত কোন ব্যক্তিরা দলে যায়গা পাবেনা এটাই স্বাভাবিক। এবং দলীয় নিয়ম মেনেই কুয়াকাটা পৌরসভার পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বুধবার(৩০ এপ্রিল) রাত ৮ টায় কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটিতে পদবঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এসব নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি পুনর্গঠনের দাবি জানান। অভিযোগ রয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া গুটি কয়েক নেতা পূর্বে দল থেকে বহিষ্কৃত ছিলেন এবং তাদের বিরুদ্ধে কুয়াকাটার আবাসিক বিভিন্ন হোটেলে পর্যটকদের মারধর ও চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। মূলত এসব বিতর্কিত নেতাদের নেতৃত্বেই প্রতিবাদ মিছিল করা হয়েছে। এসব বিতর্কের কারণে নতুন কমিটিতে অনেকেই স্থান পায়নি বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

তবে অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের মূল্যায়ন করা হয়নি। জানা যায়, ২০২৫ সালের ৫ মে কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে মোহাম্মদ তুহিন নামের এক পর্যটককে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠেকুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন এর বিরুদ্ধে। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে। পরে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করে। তাকেও দেখা যায় এই বিক্ষোভ মিছিলের সামনের সারিতে। এদিকে ২০২৫ সালের ২৭ এপ্রিল কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে পর্যটককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বক্করের বিরুদ্ধে। এ বিষয় একটি মামলা মহিপুর এখনো চলমান রয়েছে। তাকেও দেখা যায় এই বিক্ষোভ মিছিলের অগ্রভাগে।

এ বিষয় অভিযুক্ত কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের বহিস্কৃত সভাপতি বেলাল হোসেন বলেন,আমাকে বহিষ্কার করা হয়েছে সেটা আমি জানি কিন্তু মানিনা। কারণ এই দলের পিছনে আমার অনেক ত্যাগ শ্রম রয়েছে, সারা জীবন দল করতে গিয়ে অনেক কষ্ট জেল জুলুম মামলার শিকার হয়েছি। তাহলে সামান্য ভুলের জন্য, এই সুদিনে এসে কেন আমাকে বহিষ্কার করা হবে আমি সেটা জানতে চাই। এবং একই সাথে আমাকে কুয়াকাটা পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়ার জন্য অনুরোধ জানাই। কুয়াকাটা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আবু বক্কর বলেন, আমি একটা ওয়ার্ডের সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করছি। আমি ওয়ার্ড সভাপতি হওয়া সত্বেও কেন আমাকে পৌর কমিটিতে সবার শেষের দিকে সদস্যপদ দেওয়া হল। আমি চাই আমাকে আরো উপরে সম্মানজনক জায়গায় বসানো হোক।

এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, সংগঠনকে শক্তিশালী ও পরিচ্ছন্ন রাখতে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুর্নাঙ্গ কমিটিতে যুবদলের পরিশ্রমী ও দায়িত্বশীল মোট ৭১ জনকে মুল্যয়ন করা হয়েছে। সুযোগ থাকলে আমরা আরো ১০০ জনকে কমিটিতে যায়গা দিতাম। যারা বাত পরেছে তারাও যোগ্য এবং পরিশ্রমী নেতাকর্মী। কিন্তু দলীয় নিয়ম কানুন এবং শৃঙ্খলা মেনে পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, একটা কমিটি করতে গেলে সেখানে সবাইকে মূল্যায়ন করা যায় না। যারা বাদ পড়েছে তারা পরবর্তী কমিটিতে আসবে এটাই নিয়ম। এখানে হতাশ হওয়ার কিছু নেই। ত্যাগ থাকলে দল তাকে এমনিতেই মূল্যায়ন করবে। তাছাড়া কারো জন্য যদি দলের ভাবমূর্তি নষ্ট অথবা ক্ষুন্ন হয়, তাহলে দল তাদেরকে দুরে রাখবে এটাই স্বাভাবিক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তর বাড্ডায় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)। নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে চাপা পড়ে আমার মেয়েসহ নুসরাত চাপা পড়ে। এতে গুরুতর আহত হন দুজনই। পরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা

আরও পড়ুন
language Change