তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

বটিয়াঘাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পাহাড়

বটিয়াঘাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পাহাড়
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ খুলনাঃ

খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিতেষ দাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অসঙ্গতিগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহল।

প্রাপ্ত অভিযোগ ও তথ্যানুযায়ী, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ দানপত্রের মাধ্যমে রাষ্ট্রের অনুকূলে হস্তান্তর করা হয়। তবে সোনালী ব্যাংক বটিয়াঘাটা শাখায় কলেজের নামে পরিচালিত একটি বিশেষ হিসাব (নম্বর: ২৭০৩৭৩৪১২৫০৮১) কৌশলে সরকারি নিয়ন্ত্রণে না দিয়ে নিজের অধীনে রাখেন অমিতেষ দাস। অভিযোগ রয়েছে, অবসর গ্রহণের আগে ওই হিসাব থেকে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা কোনো প্রকার বৈধ রেজুলেশন বা ভাউচার ছাড়াই উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। নিয়োগ বাণিজ্য ও ভুয়া বিলের কারসাজি ও তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ‘কলেজ উন্নয়ন’ খাতের নামে ৭ থেকে ৮ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, এই অর্থের কোনো দাপ্তরিক রসিদ বা স্বচ্ছ হিসাব দেওয়া হয়নি। এছাড়া ২০২১ সালে কোনো ‘বিজ্ঞান মেলা’ আয়োজন না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে সরকারি অর্থ উত্তোলন করার মতো ভয়াবহ তথ্যও পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, কলেজের আওতাধীন কৃষি জমি, পুকুর, দোকান ভাড়া এবং গাছ বিক্রি বাবদ প্রাপ্ত ৪ থেকে ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি ব্যক্তিগতভাবে ভোগ করেছেন। এমনকি নতুন ভবন নির্মাণের আগে পুরাতন ভবনের ইট, সুরকি ও টিন বিক্রির টাকাও নয়ছয় করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে কলেজের হিসাবরক্ষক মনি মোহন রায় স্বীকার করেন যে, অধ্যক্ষের নির্দেশে বিভিন্ন সময়ে টাকা তোলা হলেও সেগুলোর কোনো নিয়মতান্ত্রিক আর্থিক নথি রাখা হয়নি। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার মল্লিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ অমিতেষ দাসের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সরকারি কলেজের একজন দায়িত্বশীল পদে থেকে এমন নজিরবিহীন দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সচেতন মহল ও ভুক্তভোগীরা বিষয়টি অধিকতর তদন্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রচলিত ফৌজদারি আইনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপি জামায়াত দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন,এই বিভেদ এবং অনৈক্য উসকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি, সেটা হলো বিএনপি। অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে, প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে? সেটা হলো বিএনপি। একে ‘অসুস্থ রাজনৈতিক চর্চা উল্লেখ করে এখান থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথাগুলো বলেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে, লোয়ার হাউসে (নিম্নকক্ষে) পিআর  বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে, নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন (দর–কষাকষি) করতে

আরও পড়ুন
language Change