তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

মাগুরার জগদল ইউপির চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ!

পাঠক সংখ্যা
638

 

মাগুরা প্রতিনিধি:

স্থানীয় থানা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এবং উচ্চ আদালতের আদেশ অমান্য করে প্রায় ৪০ বছরের ভোগদখলীয় ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে। তিনি বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ করে ১২/১৩ টি টংঘর দোকান উচ্ছেদ করে জমি নিজ দখলে নিয়ে মাটি ভরাটের কাজ করছেন বলে অভিযোগের প্রমাণ পাওয়াগেছে।
এ বিষয়ে অভিযোগ পেয়ে সরেজমিন অনুসন্ধানে জানা যায, মাগুরা সদর উপজেলার ২০৯ নং ও ১৮২ নং জগদল মৌজার বর্তমান হাল রেকর্ডের আরএস দাগ নং ২৯৯ এর ২০ শতক এবং হাল আর এস দাগ নং ২৯৮ এর ৭১ শতকের মধ্যে ১১ শতক মোট ৩১ শতক জমি সিএস মালিক রূপবান নেছার নিকট থেকে কবলা দলিলমূলে মালেক বিশ^াস গং ক্রয় করেন। সেমুলে এসএ রেকর্ডও জারি হয়। কিন্তু হাল রেকর্ডে ভুল বশত উক্ত জমি জগদল ইউনিয়ন পরিষদের নামে রেকর্ড হয়ে যায়। বিষয়যটি জানতে পেরে জমির প্রকৃত মালিক ও দখলদার গোলাম ছরোয়ার গং রেকর্ড সংশোধন চেয়ে মাগুরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেং ২২/০৫ নং মামলা দায়ের করেন। এই মামলার শুনানী শেষে গত ০৭/০৫/২০১২ ইং তারিখে বিজ্ঞ আদালতে বাদী গোলাম ছারোয়ার গং এর পক্ষে রায় বা ডিগ্রী প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে জগদল ইউনিয়নের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রফিক ৯৩/১২নং টাইটেল আপীল মামলা দায়ের করেন। সেই টাইটেল আপীল মামলাটিতেও তিনি হেরে যান। গত ২৬/০৮/২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালত দোতরফাসুত্রে আপীলটির রায় দেন । বর্তমান এসএ রেকর্ড মালিকগনের শরিকানা আপোষে উক্ত বিষয় নিয়ে এলএসটি মামলা নং ৭৮/২০১৮ দায়ের হয় যার বাদী ফছিয়ার বিবাদী জগদল ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রফিক। এই এলএসটি মামলাটিতেও গত ৩১/১০/২০১৮ইং তারিখে চেয়ারম্যানের বিরুদ্ধে রায় ঘোষিত হয়।
কিন্তু তিনি আইন আদালতকে উপেক্ষা করে গায়ের জোরে নিজস্ব বাহিনী নিয়ে গত ২৫/০৪/২০২৩ ইং তারিখে বিকাল ৫ টার সময় অনধিকারে উক্ত জমিতে প্রবেশ করে রাত্র ২ টা পর্যন্ত অবস্থান করেন এবং জমিতে খাকা ১০/১২টি টং দোকান ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে মাটি ভরাট কাজ শুরু করেন। জমিতে থাকা একটি পুকুরও দখল করে মাটি ভরাট করেন। বাদী পক্ষ নিরীহ হওয়ায় এবং বাধা দিলে খুন জখমের সম্ভাবনা থাকায় তারা নিরব থাকেন এবং ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। পরদিন তারা এ বিষয়ে মাগুরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চেয়ারম্যান রফিকসহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং পি- ৪০/২৩। মামলাটি বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন আছে।
অন্য দিকে এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজি: মাগুরার আদালতে ২৫৭/২০২৩ নং পিটিশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত জমির স্থিতি অবস্থা বজায় রাখার জন্য মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন । ওই আদেশের প্রেক্ষিতে মাগুরা থানার এস আই মো: আলমগীর হোসেন বিষয়টি সরেজমিন তদন্ত করে গত ২৬/০৫/২০২৩ইং তারিখে ২য়পক্ষকে নোটিশ প্রদান করেন যে, ১মপক্ষের নিন্ম তফশীলভূক্ত সম্পত্তিতে আপনারা ২য় পক্ষ লোভের বশবর্তী হয়ে জোরপুর্ব্বক নিজেদের দখলে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছেন….। অতএব আদালতের আদেশ মোতাবেক যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় শান্তি বজায় রাখবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এখানেই শেষ নয়, বিরোধী জমিতে বিবাদী চেয়ারম্যান গংদের বিরুদ্ধে ইংজাংশন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মহামান্য হাইকোর্টে ১৫৮৩/২০২২ নং সিভিল রিভিশন মামলা দায়ের করা হলে বিজ্ঞ বিচারপতি মো: জাকির হোসেন গত ৩১/০৫/২০২৩ ইং তারিখে উক্ত জমির ওপর ইংজাংশন ( নিষেধাজ্ঞা) জারির আদেশ দিয়েছেন।
উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞা আদেশের পরও সেটি ভংগ করে জগদল ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রফিক নালিশী জমি জবর দখলে রেখে পুকুর ও খালি জমিতে মাটি ভরাট করে সেখানে মাকের্ট নির্মাণের ঘোষণা দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ৮/১০ লাখ টাকায় পজেশন বিক্রি করছেন মর্মে অভিযোগ করেছেন এলাকাবাসী।
প্রশ্ন হচ্ছে ,আইন,আদালতকে তোয়াক্কা না করা এই ইউপি চেয়ারম্যানের ক্ষমতার উতস কোথায়? তিনি কি সকল আইন কানুনের উর্ধে ? ভুক্তভোগিরা এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য প্রধান বিচারপতি, স্থানীয় সরকার মন্ত্রী,সচিব, বিভাগীয় কমিশনার খুলনা ও মাগুরা জেলা প্রশাসকের পদক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাধারণ জনগণ কি হজ্জ ও উমরাহ এজেন্সী দের কাছে কি জিম্মি

  মোঃ মোক্তার হোসেন,সৌদি আরবিয়াঃ উচ্চারণ : ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক। لَبَّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ – اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لاَ شَرِيْكَ لَكَ এই একটি ধ্বনি পৃথিবীর প্রত্যেক মুমিন মুসলমানদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু প্রতিবছর হাজারো লাখো মুমিন মুসলমানরা এই ধ্বনি নিয়ে হাজির হয় পবিত্র কাবা শরীফ মক্কা মুকারামায় পবিত্র হজ্জ ও উমরাহ পালনের উদ্দেশ্যে কিন্তু দুঃখজনক হলেও সত্য এ পবিত্র কাজ গুলো সঠিকভাবে পালন করার এবং করানোর ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকা পালন করে তারা হলো ট্রাভেল এজেন্ট বাংলাদেশে সরকার অনুমোদিত হজ্জ এবং ওমরা ট্রাভেল এজেন্ট যতগুলো আছে তার থেকেও বেশি অনুমোদিত ব্যাঙের ছাতার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ট্রাভেল এজেন্ট

আরও পড়ুন
language Change