তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান

কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান
পাঠক সংখ্যা
638

রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর কার্যালয়ে আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মোক্তার আলী।

তিনি উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি ইবাদতও বটে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে এবং পরিবারেও স্বচ্ছলতা ফিরে আসবে। তিনি কোরআন ও হাদিসের আলোকে দান-সদকার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান। তিনি বলেন, এই সহায়তার অর্থ কোনো সংগঠনের তহবিল থেকে নয়; বরং এমপি মোক্তার আলীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ ও সিনিয়র নায়েবে আমির মো. রেজাউল ইসলাম। বক্তারা বলেন, সমাজে দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। সহায়তার অর্থ ব্যবসা বা উৎপাদনমুখী কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভর হয়ে উঠবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উপকারভোগীরাও সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নোয়াখালীর চাটখিলে অভিযান ২৮৭ লিটার অকটেন জব্দ

নোয়াখালীর চাটখিলে অভিযান: ২৮৭ লিটার অকটেন জব্দ

আবদুল মোতালেব, চাটখিলঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন জব্দ করেছে চাটখিল থানা পুলিশ। এ সময় অবৈধভাবে অকটেন মজুদ ও পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চাটখিল থানার একটি বিশেষ টিম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মোঃ আব্দুল্লাহ (৫৫), পিতা: আব্দুল কাইয়ুম এবং মোঃ নাসিরউদ্দিন (৩৮), পিতা: মোঃ এনায়েত উল্লাহ। তারা উভয়েই মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে অকটেন সংগ্রহ ও সংরক্ষণ করছিলেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে

আরও পড়ুন
language Change