তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি করপোরেশনগুলো। এবার রাজধানীতে ২৭টিসহ সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাটে অবকাঠামোগত প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন ইজারাদাররা।

জানা গেছে, ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টিসহ মোট ২৭টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনেক হাট এলাকায় ইতোমধ্যে বাঁশ, শামিয়ানা, মাইক ও ছাউনি টানানোর কাজ চলছে। পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে হাসিল ঘর, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির পশুর পর্যাপ্ত মজুত থাকায় এবার পশু সংকটের কোনো আশঙ্কা নেই। ব্যবসায়ীরা বলছেন, হাটের প্রস্তুতি শেষ হলে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু আসা শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই রাজধানীর হাটগুলোতে গরু নামানো শুরু হতে পারে। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য একাধিক ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হবে।

ব্যবসায়ীরা জানান, শেষ মুহূর্তে হাটগুলোতে আরও সাজসজ্জা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হবে। তারা আশা করছেন, শুক্রবার থেকে বিভিন্ন হাটে পশু আসা শুরু হবে এবং কোরবানির আগ পর্যন্ত হাট জমে উঠবে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, এবার যত্রতত্র বা সড়কের ওপর কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। নিয়মের বাইরে কাউকে হাটের ইজারা দেওয়া হয়নি বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানির বর্জ্য যাতে যত্রতত্র না ফেলা হয় সেজন্য প্রতিটি হাটে বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। হাট ব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রস্তুত করা হয়েছে।

দুই সিটি করপোরেশন জানিয়েছে, এবার পাঁচ দিনব্যাপী পশুর হাটে কেনাবেচা চলবে। এদিকে সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন হাটে কোরবানির পশু আসা শুরু হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হিমেল আশরাফের সিনেমায় শাকিব হবে তাণ্ডব ২

হিমেল আশরাফের সিনেমায় শাকিব হবে তাণ্ডব ২

বিনোদন প্রতিবেদক ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান মানেই আলোচনার ঝড়। তার সিনেমা মানেই বক্স অফিসে তুুলকালাম। অনেকদিন ধরে যখন নিজের ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি চলছিলো ডিমেতালে তখন তিনি অভিনয় করেন ‘প্রিয়তমা’ নামের সিনেমায়। ২০২৩ সালের সিনেমাটি মুক্তির পর বাংলাদেশ ও বিভিন্ন দেশের বক্স অফিসে তুমুল ব্যবসা করে। এই ছবিটিই এখন পর্যন্ত শাকিবের ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করা সিনেমা।ভারতের নায়িকা ইধিকা পালের বিপরীতে সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই তিনি জায়গা করে নেন সাফল্যের ইতিহাসে। নতুন খবর হলো, আবারও একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন শাকিব-হিমেল জুটি। নায়ক-পরিচালকের এই যুগলবন্দীর গুঞ্জনে বেশ সরব ঢালিউড। হবে নাকি সেই ‘প্রিয়তমা’র মতো আরও একটা ম্যাজিক? জবাব তো মিলবে গুঞ্জন সত্যি হলে। এই গুঞ্জনের সূত্রপাত ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের হাত ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে

আরও পড়ুন
language Change