তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা

শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা
পাঠক সংখ্যা
638

মো: শাহ আলমঃ

ঢাকা-৭ ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, আপসহীন ছাত্রনেতা শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু’র ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ, আদর্শ ও গণমানুষের প্রতি নিবেদিত ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার এমপি, নারী সংসদ সদস্য ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সফিউদ্দিন আহম্মেদ সেন্টুসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে এমপি হামিদুর রহমান হামিদ বলেন, শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ছিলেন একজন সাহসী, আদর্শবান ও ত্যাগী রাজনৈতিক নেতা। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে তাঁর উত্থান ছিল সংগ্রামমুখর। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার ও বংশাল এলাকার উন্নয়নে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বলেও বক্তব্যে উল্লেখ করেন। প্রধান অতিথি আব্দুস সালাম বলেন,শহীদ পিন্টুর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাঈদ হাসান মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ এবং চকবাজার থানা যুবদলের নেতা আরমান হোসেন। অনুষ্ঠানের আয়োজক ছিল শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ ও সম্মিলিত ফোরাম। এ সময় লালবাগ থানা যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, শহীদ পিন্টুর আদর্শ, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন। স্মরণসভায় বক্তারা শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

language Change