এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধিঃ
অদ্য ১৬ মে ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া'র সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত হন। উপস্থিত সকল সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং,সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ!
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত